২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানবাধিকার সংস্থায় ‘চীনা’ আক্রমণ!

সাংবাদিক, মানবাধিকার সংস্থা এবং অ্যাক্টিভিস্টদের আক্রমণ করছে চীনা হ্যাকাররা। রাষ্ট্রীয় তথ্য চুরি বা কর্পোরেশনে নজরদারিতে চীনা হ্যাকাররা সচরাচর যে পন্থা অবলম্বন করে, ঠিক একই উপায় এখানেও ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেছে এক প্রযুক্তি গবেষণা সংস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 01:36 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার কানাডাভিত্তিক প্রযুক্তি গবেষণা সংস্থা সিটিজেন ল্যাব এ বিষয় সম্পর্কে জানায়। সাইবারজগতে রাজনৈতিক শক্তির ব্যবহার নিয়ে গবেষণা করে থাকে প্রতিষ্ঠানটি।

সিটিজেন ল্যাবের তথ্য মোতাবেক, যারা আক্রমণ করছেন তাদের সাহায্য পাবার সম্ভাবনা কম হওয়ায় ধরা পড়ার ঝুঁকি রয়েছে। অন্যদিকে চীনা সরকার জানিয়েছে, তারা প্রতিবেদন দেখেননি, এ ব্যাপারে জানেন না এবং আক্রমণের সঙ্গে তারা যুক্ত নন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, চীন সাইবারজগতে শান্তি ও নিরাপত্তা, উদারতা ও সহযোগিতার জন্য যুগ্মভাবে কাজ করতে রাজি।

তবে সিটিজেন ল্যাবের পরিচালক রন ডেইবার্ট জানিয়েছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই-- এটি যদি চীনা সরকার পরিচালনা না করে থাকলেও তারা এ বিষয়ে জানে এবং এ থেকে তারা লাভবান হচ্ছে।

গবেষণা দলের প্রতিবেদন অনুসারে, এই সাইবার আক্রমণগুলো নির্দিষ্ট লক্ষ্যে করা হয়েছে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক ঘটনার মাধ্যমে প্রভাবিত হয়েছে।