২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্যামসাংয়ের নতুন স্মার্টফোন কারখানা

ভিয়েতনামের দক্ষিণ অঞ্চলে ৩’শ কোটি ডলার বিনিয়োগ করে নতুন স্মার্টফোন কারখানা নির্মাণের পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়ান ইলেক্ট্রনিক জায়ান্ট স্যামসাং। ভিয়েতনামের থাই এনগুয়েন প্রদেশে নতুন কারখানা নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্যামসাং আবেদন করেছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় একজন সরকারী কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহরিয়ার হাসান পরশ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2014, 06:01 PM

Updated : 22 Aug 2022, 07:50 PM

রয়টার্স জানিয়েছে, ভিয়েতনামের পরিকল্পনা এবং বিনিয়োগ বিভাগের ওই জৈষ্ঠ কর্মকর্তা স্যামসাংয়ের নতুন প্রকল্পের খবর নিশ্চিত করলেও প্রকল্পটি নিয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি।

এ ব্যাপারে মুখ খোলেনি স্যামসাংও। উৎপাদন খরচ কমিয়ে স্মার্টফোনের বাজারে চীনা ফোন নির্মাতাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতায় টিকে থাকার জন্যেই স্যামসাং ভিয়েতনামে বিনিয়োগ করছে বলে জানিয়েছে রয়টার্স।

এই নিয়ে চলতি বছরে ভিয়েতনামে স্যামসাংএর বিনিয়োগের পরিমাণ দাঁড়াল প্রায় ১ হাজার ১’শ কোটি ডলার।

ভিয়েতনামের থাই এনগুয়েন প্রদেশে চলতি বছরের মার্চ মাসেই চালু হয়েছে ২’শ কোটি ডলার ব্যয়ে নির্মিত স্যামসাংয়ের আরেকটি স্মার্টফোন কারখানা।