আইটিসির আয়োজনে ৩৮ বাংলাদেশি প্রতিষ্ঠান
নেদারল্যান্ডস ট্রাস্ট ফান্ড (এনটিএফ)-৩ বাংলাদেশ প্রকল্পের আওতায় জাতিসংঘের ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার (আইটিসি)-এর আয়োজনে তিনটি বিজনেস টু বিজনেস (বিটুবি) প্রোগ্রামে অংশ নিচ্ছে ৩৮টি বাংলাদেশি প্রতিষ্ঠান। ১১ নভেম্বর যুক্তরাজ্যের লন্ডন, ১৯ নভেম্বর ডেনমার্কের কোপেনহেগেন এবং ৩ ডিসেম্বর নেদারল্যান্ডসের আমস্টারডামে অনুষ্ঠিত হবে ওই বিটুবি প্রোগ্রামগুলো।
বিটুবিপ্রোগ্রামগুলো আয়োজনে সহযোগিতা করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশনসার্ভিসেস (বেসিস) ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই)।
এক সংবাদবিজ্ঞপ্তিতে বেসিস জানিয়েছে, এনটিএফ-২ প্রকল্পের মতো এনটিএফ-৩ প্রকল্পের আওতায় ২০১৭সালের মাঝামাঝি পর্যন্ত ইউরোপ ও বাংলাদেশে আরও বিটুবি প্রোগ্রাম আয়োজন করা হবে বলেজানিয়েছেন এনটিএফ-৩ বাংলাদেশ প্রকল্পের জাতীয় প্রকল্প সমন্বয়ক মো. মাহফুজুল কাদের।
বাংলাদেশথেকে তথ্যপ্রযুক্তি ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবার রপ্তানি বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগসম্ভাবনা বাড়ানোই এই আয়োজনের মূল লক্ষ্য এবং এর মাধ্যমে যুবকর্মসংস্থান, বিশেষ করেনারীদের তথ্যপ্রযুক্তিতে কর্মসংস্থানের সুযোগ বেশি বলে জানিয়েছেন তিনি।
আইটিসিবাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বেসিসের যৌথ আয়োজনে ডিজিটাল ওয়ার্ল্ড২০১৫-এর বিটুবি প্রোগ্রামে যুক্তরাজ্য, ডেনমার্ক ও নেদারল্যান্ড থেকে প্রতিনিধিদল পাঠানোরপরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছে বেসিস।
