২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধ করে দেয়া হল ৪শ’ সাইট

অবৈধ মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইউরোপের ৪শ’র বেশি সাইট বন্ধ করে দেয়া হয়েছে। সাইবারক্রাইম বন্ধের উদ্দেশ্যে চালানো এক অভিযানে সাইটগুলো বন্ধ করে দেয়া হয়।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2014, 05:43 PM

Updated : 22 Aug 2022, 07:49 PM

ইউরোপের ১৬টি দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানে অনলাইন ব্ল্যাক মার্কেট সাইট সিল্ক রোড ২.০সহ ৪শ’ সাইট বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। সেই সঙ্গে সিল্ক রোড ২.০ এর অপারেটর ব্ল্যাক বেনথালসহ ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এই সাইটগুলো আন্ডারগ্রাউন্ড ইন্টারনেট নেটওয়ার্ক টর ব্যবহার করত বলে জানিয়েছে সংবাদ সংস্থা বিবিসি।

অবৈধ নেট সাইটগুলো সনাক্ত করে বন্ধ করার মতো এমন তৎপরতাকে বিরাট সাফল্য হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। সাইবারক্রাইমের বিরুদ্ধে যুদ্ধে এই অভিযানকে নতুন দিগন্তের সূচনা বলে মনে করেন ইউনিভার্সিটি অফ সারে’র নিরাপত্তাবিষয়ক পরামর্শদাতা এবং ইউরোপোলের (ইউরোপিয়ান পুলিশ) উপদেষ্টা অধ্যাপক অ্যালান উডওয়ার্ড।