২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধ সিল্ক রোড ২.০

মাদকদ্রব্য কেনা-বেঁচার গোপন সাইট সিল্ক রোড ২.০ বন্ধ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। ওয়েবসাইটটির সন্দেহভাজন পরিচালকের উপর মামলা করা হয়েছে মাদক পরিবহন, কম্পিউটার হ্যাকিং এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2014, 09:35 PM

Updated : 22 Aug 2022, 07:48 PM

সিল্ক রোড ২.০-এর সন্দেহভাজন পরিচালক ২৬ বছর বয়সী ব্ল্যাক বেনথলকে বুধবার স্যান ফ্যান্সিসকো গ্রেপ্তার করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। বেনথলের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তাতে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি হতে পারে তার।

২০১৩ সালের অক্টোবরে সিল্ক রোড ওয়েবসাইটের প্রথম সংস্করণ বন্ধ করে দিয়েছিল মার্কিন কর্তৃপক্ষ। গ্রেপ্তার হয়েছিলেন ওই সাইটের তথাকথিত মালিক রস আলব্রিখট।

ঠিক পরের মাসেই চালু হয় সিল্ক রোড ২.০। সরকারপক্ষের আইজীবীদের দাবি, ডিসেম্বর মাসে নতুন সিল্ক রোডের দায়িত্ব নেন বেনথল। কর্তৃপক্ষের অভিযোগ, সিল্ক রোড ২.০ ছিল অবৈধ মাদকদ্রব্য, কম্পিউটার হ্যাকিং টুল সহ বিভিন্ন অবৈধ জিনিসের অনলাইন বাজার। সেপ্টেম্বর মাসেই এই ওয়েবসাইটে কমপক্ষে ৮০ লাখ ডলারের অবৈধ পণ্য কেনা-বেচা হয়েছে বলে দাবী করেছেন তারা।