২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপল ওএসে নয়া ম্যালওয়্যার

নতুন ‘ওয়্যারলারকার’ ম্যালওয়্যার সংক্রমণের শিকার হচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের তৈরি ডেস্কটপ কম্পিউটার এবং মোবাইল ডিভাইসের অপারেটিং সিস্টেম আইওএস। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে নতুন ম্যালওয়্যার উৎপত্তি চীনে। ভুক্তভোগী ব্যবহারকারীদের সিংহভাগও চীনের নাগরিক।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2014, 05:50 PM

Updated : 22 Aug 2022, 07:48 PM

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, থার্ড-পার্টি স্টোর থেকে আপলোড করা অ্যাপের মাধ্যমে ছড়াচ্ছে এই ম্যালওয়্যার। ভুক্তভোগীর ব্যক্তিগত ডেটা চুরি করতে পারে এটি।

‘ওয়্যারলারাকার’-এর উৎপত্তিস্থল হিসেবে চীনকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক নেটওয়ার্ক সিকিউরিটি প্রতিষ্ঠান পলো অ্যালটো নেটওয়ার্কস। “অ্যাপল আইওএস এবং ওএস এক্স ম্যালওয়্যার হিসেবে ওয়্যারলারকারের মতো কিছু আগে দেখিনি আমরা।”--মন্তব্য প্রতিষ্ঠানটির ইন্টেলিজেন্স ডিরেক্টর রায়ান ওলসনের।

নতুন ম্যালওয়্যার সংক্রমণের শিকার ৪’শ অ্যাপ সাড়ে ৩ লাখেরও বেশিবার ডাউনলোড করা হয়েছে বলে জানিয়েছে পলো অ্যালটো নেটওয়ার্কস। ইউএসবি কেবলের মাধ্যমে অ্যাপলের ম্যাক কম্পিউটার থেকে মোবাইল ডিভাইসেও সংক্রমণ ঘটাতে পারে ওয়্যারলারকার।

অক্টোবর মাসেই চীনে সাইবার আক্রমণের শিকার হয়েছিল অ্যাপলের আইক্লাউড স্টোরেজ সার্ভিস। ওই আক্রমণের পেছনে চীন সরকারের হাত ছিল বলে ধারণা প্রকাশ করেছেন অনেক সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ। তবে ওই অভিযোগ অস্বীকার করেছে চীন সরকার।