২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপল-গুগল ‘কাছাকাছি’!

দুই মার্কিন টেক জায়ান্ট অ্যাপল আর গুগলের মধ্যে দা-কুমড়া সম্পর্ক নতুন কিছু নয়। নতুন খবর হল, ডিজনির সঙ্গে চুক্তির কারণে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান দুটি এখন কনটেন্ট শেয়ার করছে।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2014, 06:20 PM

Updated : 22 Aug 2022, 07:47 PM

অ্যাপল-গুগলের এই ‘দূরত্ব’ ঘুচিয়েছে ‘ডিজনি মুভিস এনিহোয়্যার’ অ্যাপ।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার নতুন চুক্তির ঘোষণা দিয়েছে ওয়াল্ট ডিজনি স্টুডিওএস আর গুগল প্লে স্টোর। ‘ডিজনি মুভিস এনিহোয়্যার’ অ্যাপের মাধ্যমে অ্যান্ড্রয়েড ডিভাইস মালিকরা এখন ডিজনি, পিক্সার আর মার্ভেলের সিনেমা দেখতে পারবেন নিজের ডিভাইসেই।

আর অ্যাপলের সঙ্গে ডিজনির এমন চুক্তি আছে আগে থেকেই। পুরো ঘটনা সংক্ষেপে করলে দৃশপট এখন এমন; ব্যবহারকারীরা আইটিউনস থেকে কেনা ডিজনির সিনেমা তাদের অ্যান্ড্রয়েড ডিভাইসেও দেখতে পারবেন অনায়াসে।