বর্ণবৈচিত্র্য আসছে ইমোজিতে
ইমোজিতে আসছে বর্ণবৈচিত্র্য। বিশ্বব্যাপী বর্ণবৈচিত্রের সঙ্গে তাল মেলাতে বহুল ব্যবহৃত স্মাইলিগুলোতে যোগ হচ্ছে গোলাপি, বাদামি আর কালোসহ মোট পাঁচটি নতুন রঙের ইমোজি।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৫ সালে অভিষেক হবে নতুন ইমোজিগুলোর। ২০১৫ সালের জুন মাসে ‘ইউনিকোড ৮.০’ এর সঙ্গে নতুন ইমোজিগুলো উন্মোচন করা হবে বলে নিশ্চিত করেছে ইমোজি নির্মাতা ইউনিকোড।
“ইমোজির মাধ্যমে সব ব্যবহারকারীই নিজেদের বর্ণবৈচিত্র্য তুলে ধরতে চান, বিশেষ করে নিজের গায়ের রং।”-- এক প্রতিবেদনে এমন মন্তব্য করা হয়েছে ইউনিকোডের পক্ষ থেকে।
ইমোজির যাত্রা শুরু জাপানে, ১৯৯৯ সালে। মোবাইফ ফোনে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল স্মাইলিগুলো। শুরুতে বর্ণ-নিরপেক্ষতা বজায় রাখতে ধূসর রঙের হওয়ার কথা ছিল সব ইমোজির।
