২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘উইল.আই.অ্যাম’-এর স্মার্টডিভাইস

নতুন এক পরিধানযোগ্য স্মার্টডিভাইস ‘পালস’ উন্মোচন করেছেন ‘উইল.আই.অ্যাম’ নামে পরিচিত র‌্যাপার উইলিয়াম অ্যাডামস। প্রচলিত স্মার্টওয়াচের অনেক ফিচার থাকলেও ডিভাইসটিকে এই নামে আখ্যা দিতে নারাজ তিনি। 

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2014, 06:57 PM

Updated : 22 Aug 2022, 07:21 PM

প্রযুক্তি বাজারে ডিভাইসটিকে স্মার্টওয়াচ এর বদলে ‘স্মার্টকাফ’ হিসেবেই পরিচয় দিতে চান উইলিয়াম অ্যাডামস, জানিয়েছে ম্যাশএবল।

বড়দিনের সময় প্রযুক্তিপণ্যের বাজারে পালসের অভিষেক হবে বলে জানালেও ডিভাইসটি নিয়ে বিস্তারিত অনেক তথ্যই গোপন রেখেছেন এই র‌্যাপার। 

প্লাস্টিকের কেসিংয়ে তৈরি ‘পালস’ হাতে আটকে থাকবে চৌম্বকীয় বন্ধনীর সাহায্যে। চার্জিং পোর্ট রাখা হয়েছে পেছনের অংশে। চার্জ করতে প্রচলিত স্মার্টওয়াচের মতোই সময় লাগবে এবং সাধারণ ব্যবহারে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে একদিন, দাবি উইলিয়ামের।

ডিসপ্লের একপাশে আছে সিম স্লট, আছে থ্রিজি রেডিও। স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত করেও ব্যবহার করা যাবে এই  ডিভাইস।

এতে ভয়েস এনাবলড ডিজিটাল অ্যাসিসট্যান্ট ‘আনিডা’ তৈরি করেছে আইফোনের সিরি’র নির্মাতা প্রতিষ্ঠান নুয়ান্স। ফোন কল, মেসেজিং, ক্যালেন্ডার ইভেন্ট, টুইট ও মিউজিক প্লেয়ার চালু করা যাবে এই ভয়েস-কমান্ড সফটওয়্যারটির সাহায্যে।

কি-বোর্ডটি তৈরির পেছনে আছে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের কি-বোর্ড ডেভেলপার মিনাম।