২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যামাজনই গুগলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী

অনলাইন সার্চ জগতে গুগলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বিশ্বের বৃহত্তম অনলাইন রিটেইলার সাইট অ্যামাজন-- মন্তব্য করেছেন সার্চ জায়ান্ট প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান এরিক স্মিড।

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2014, 08:12 PM

Updated : 22 Aug 2022, 07:19 PM

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, জার্মানীর বার্লিনে এক অনুষ্ঠানে এই বক্তব্য দেন স্মিড। অনেকেরই ধারণা সার্চ ইঞ্জিন হিসেবে গুগলের প্রধান প্রতিদ্বন্দ্বী বিং কিংবা ইয়াহু। কিন্তু স্মিড বললেন ভিন্ন কথা। তার মতে, প্রতিযোগিতা সবসময় একই ধরনের প্রতিষ্ঠানগুলোর মধ্যেই হবে তা নয়।

কোনো কিছু জানার উদ্দেশ্যে খুব অল্প সংখ্যক ব্যবহারকারীই অ্যামাজনে সার্চ করেন, তবে কোনো কিছু কেনার জন্য বেশিরভাগ ব্যবহারই ব্যবহার করেন অ্যামাজনের সার্চ ইঞ্জিন। বাণিজ্যিক ক্ষেত্রগুলো মূল লক্ষ্য হলেও গুগলের মতই ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব খুঁজে বের করে অ্যামাজন।