২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুইটারেও অর্থ লেনদেন!

অ্যাপল আর ফেইসবুকের পথ অনুসরণ করে এবার অনলাইনে আর্থিক লেনদেন সেবা খাতে যোগ দিচ্ছে টুইটার। টুইট বার্তার মাধ্যমে আর্থিক লেনদেনের সেবা দিতে ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক ‘গ্রুপ বিপিসিই’(Groupe BPCE)-এর সঙ্গে জোট বেঁধেছে মাইক্রোব্লগিং সাইটটি।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2014, 07:21 PM

Updated : 22 Aug 2022, 07:18 PM

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ফ্রেঞ্চ টুইটারের মাধ্যমে ব্যক্তিগত পর্যায়ে আর্থিক লেনদেন দেবা দিতে নিজেদের প্রস্তুতির কথা সেপ্টেম্বর মাসেই নিশ্চিত করেছিল সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ।

বিপিসিই-এর মোবাইল পেমেন্ট ইউনিটের প্রধান নির্বাহী নিকোলাস শাচিও এক বিবৃতিতে বলেন, “এস-মানির মাধ্যমে আর্থিক লেনদেনর নতুন এক মাধ্যম পাচ্ছেন ফ্রেঞ্চ টুইটার ব্যবহারকারীরা। যে কোনো ব্যাংকে, অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য ছাড়াই টু্ইটের মাধ্যমে এ কাজটি সারতে পারবেন তারা।”

টুইটের মাধ্যমে লেনদেনের ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে বিপিসিইর এস-মানি সার্ভিস। তবে এই লেনদেনগুলোর ক্ষেত্রে নির্ভর করতে হবে ক্রেডিট কার্ড প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ব্যবস্থার উপর।

প্যারিসে আয়েঅজিত এক সংবাদ সম্মেলনে নতুন সেবার ঘোষণা দিলেও বিস্তারিত কিছু জানায়নি টুইটার এবং বিপিসিই কর্তৃপক্ষ।