২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুক, গুগল, ড্রপবক্সকে স্নোডেনের না

ইন্টারনেটে নিজের ব্যক্তিগত ডেটা গোপন রাখতে চাইলে ড্রপবক্স, গুগল এবং ফেইসবুকের মতো জনপ্রিয় কনজিউমার ইন্টারনেট সার্ভিস ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন এডওয়ার্ড স্নোডেন।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2014, 06:54 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) অনৈতিক গুপ্তচরবৃত্তির নথি ফাঁস করে পশ্চিমাশক্তির চক্ষুশূলে পরিণত হন সাবেক এই এনএসএ ঠিকাদার।

নিউ ইয়র্কার ফেস্টিভালে এক লাইভ ভিডিও সাক্ষাৎকারে প্রাইভেসি ইসু নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্নোডেন। ওই সাক্ষাৎকারে স্নোডেন ড্রপবক্স, ফেইসবুক এবং গুগল এড়িয়ে চলার পরামর্শ দেন বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ ডটকম।

ব্যক্তিগত পর্যায়ে ডেটা এনক্রিপশন টুল ব্যবহারের পরামর্শ দিয়েছেন স্নোডেন। পাশাপাশি ‘প্রাইভেসির জন্য হুমকি’ এমন সেবাগুলো ব্যবহার এড়ানোর কথাও বলেন তিনি। উদাহরণ হিসেবে উল্লেখ করেন ড্রপবক্সের কথা ।

ফেইসুবক আর গুগল ডেটার নিরাপত্তা ব্যবস্থায় আরও কড়াকড়ি আরোপ করলেও দুটি প্রতিষ্ঠানই প্রাইভেসির জন্য বিপজ্জনক বলে মন্তব্য করেছেন তিনি। ইন্টারনেট কেন্দ্রিক সব ধরনের যোগাযোগেই ডেটা এনক্রিপশন প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দিয়েছেন স্নোডেন।