২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বব্যাপী ১০০ সাইবার ‘ডন’!

বিশ্বব্যাপী যত সাইবার অপরাধের ঘটনা ঘটছে তার পেছনে প্রায় ১০০ শীর্ষ সাইবার অপরাধী জড়িত বলে মন্তব্য করেছে ইউরোপোলের সাইবারক্রাইম সেন্টার প্রধান ট্রোয়েলস ওয়ের্টিং। বিবিসির টেক টেন্ট রেডিও অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2014, 06:52 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

ওই শীর্ষ অপরাধীদের চিহ্নিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপর হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন ওয়ের্টিং। “তাদের সম্পর্কে মোটামুটি ধারণা আছে আমাদের। যদি আমরা তাদের আটকাতে পারি তবে বাকিরাও ব্যর্থ হবে।”-- এমনটাই বলেছেন তিনি।

সাইবার অপরাধীদের হাতে যথেষ্ট সম্পদ থাকায় তারা বাধাহীনভাবে ও দ্রুতগতিতে ম্যালওয়ার তৈরি করছে। আর এ কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সঙ্গে পেরে উঠছে না বলে জানান তিনি।

সাইবারজগতের এই ‘ডনদের’ বেশিরভাগই রুশভাষী দেশগুলোর নাগরিক বলে মন্তব্য করেন তিনি। এ জন্য রাশিয়ান আইন প্রণয়নকারীদের সঙ্গে সম্পর্ক উন্নয়ের জন্য চেষ্টা চালাচ্ছে ইউরোপোলের সাইবারক্রাইম সেন্টার।

ওই অনুষ্ঠানে ইন্টারনেট ব্যবহারকারীদের ফেইসবুক, গুগল এবং অ্যাপল অ্যাকাউন্ট নিয়ে সতর্ক থাকার পরামর্শও দেন ওয়েরটিং।