২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারে ফুজিৎসু কর্পোরেট লাইফবুক ই৫৪৪

দেশের কর্পোরেট ব্যবহারকারীদের জন্য জাপানী প্রযুক্তিপণ্য নির্মাতা ফুজিৎসু লিমিটেডের তৈরি ই৫৪৪ লাইফবুক নিয়ে এসেছে বাংলাদেশে প্রতিষ্ঠানটির পরিবেশক কম্পিউটার সোর্স।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2014, 05:45 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

ধূসর কালো রঙের এই লাইফবুকে আছে ১৪ ইঞ্চির স্ক্রিন। ‘এন্টিগ্লেয়ার’ ফিচারের বদৌলতে এর পর্দায় কোনো রকম প্রতিবিম্ব তৈরি হয় না বলে এক সংবাদ বিজ্ঞপ্ততে জানিয়েছে কম্পিউটার সোর্স। পিসিতে সংরক্ষিত তথ্যে নিরাপত্তা বাড়াতে এতে আছে টিপিএম প্রযুক্তি। এছাড়া আছে কিংস্টোন লক পোর্ট।

কোর আই৩ প্রসেসরের গতি হবে ২.৪ গিগা হার্টজ এবং টার্বোবুস্ট প্রযুক্তি ব্যবহৃত কোর আই৫-এর গতি ৩.২ গিগাহার্টজ। কোর আই৩ প্রসেসর, ৫০০জিবি হার্ডডিস্ক ও ৪জিবি র‌্যামের ই৫৪৪ লাইফবুকের দাম হবে ৬৪ হাজার টাকা এবং এক টেরাবাইট হার্ডড্রাইভযুক্ত লাইফবুকের দাম ৬৭ হাজার ৫০০ টাকা। কোর আই৫ প্রসেসরের  ফুজিৎসু ই৫৪৪ লাইফবুকের দাম ৭৫ হাজার ৫০০ টাকা।

একবারের চার্জে টানা ১১ ঘণ্টা চলবে ই৫৪৪ লাইফবুক। ‘মডিউলার বে অপশন’ এর মাধ্যমে ডিভিডি রমের পরিবর্তে বাড়তি ব্যাটারি জুড়ে দিয়ে আরও বাড়ানো যাবে এর ব্যাটারি লাইফ। প্রিন্টার, চার্জার, পোর্টেবল হার্ডডিস্ক, ল্যানপোর্টের জন্য আলাদা পোর্টের ঝামেলা এড়াতে আছে ওয়ান পয়েন্ট কানেক্টিভিটি সলিউশন হিসেবে এতে আছে আলাদা পোর্ট রেপ্লিকেটর ব্যবহারের সুবিধা।

১.৯ কেজি ওজনের প্রতিটি লাইফবুকের সঙ্গে অফিসিয়াল ফুজিৎসু ক্যারিকেস এবং এক বছরের বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে বলে জানিয়েছে কম্পিউটার সোর্স।