২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুবাইয়ের তথ্যপ্রযুক্তি মেলায় বেসিস

১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি মেলা ‘জাইটেক্স টেকনোলজি উইক ২০১৪’। দুবাই ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে পাঁচদিনের ওই মেলায় অংশ নিচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2014, 05:43 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

রপ্তানী উন্নয়ন ব্যুরোর সহযোগিতায় বেসিসের ৫টি সদস্য প্রতিষ্ঠান ওই মেলায় অংশ নিচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বেসিস। মেলা চলবে ১৬ অক্টোবর পর্যন্ত।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে আছে আমরা নেটওয়ার্কস লিমিটেড, দীপন কনসালটেন্সি সার্ভিসেস লিমিটেড, ইনফিনিটি টেকনোলজি ইন্টারন্যাশনাল লিমিটেড, লিডসফট বাংলাদেশ লিমিটেড এবং রিভ সিস্টেমস লিমিটেড।

এছাড়া নিজ উদ্যোগে মেলায় অংশ নিচ্ছে বেসিসের সদস্য প্রতিষ্ঠান মীর টেকনোলোজিস লিমিটেড ও সিনক্রোনাস আইসিটি।

বেসিস এর প্রতিনিধি হিসেবে ইন্টারন্যাশনাল মার্কেট ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ফারহানা এ রহমান মেলা পরিদর্শন করবেন। এছাড়াও আইটিসির এনটিএফ-৩ প্রকল্পের অধীনে ‘উইমেন ইন আইটি’ শীর্ষক একটি নীতিনির্ধারণী ফোরামে অংশগ্রহণ করবেন তিনি।