বন্ধ ছিল ইনস্টাগ্রাম
শুক্রবার দুপুরে বন্ধ ছিল জনপ্রিয় ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামের কম্পিউটার ও মোবাইল পোর্টাল। তবে বিকেল থেকে আবার চালু হয় সাইট দুটি।
ডাউনডিটেকটর ডটকমের বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার স্থানীয় সময় শুক্রবার দুপুর ১১টা ৫ মিনিটে প্রথম ত্রুটি দেখা দেয় ইনস্টাগ্রাম সেবায়। বিকেলের মধ্যে ব্যবহারকারীদের অনেকেই অভিযোগ জানানোর মাধ্যম হিসেবে বেছে নেন মাইক্রোব্লগিং সাইট টুইটার।
এক টুইটে ‘গ্রাহকদের অভিযোগ নজরে আছে’ এবং ‘যতো দ্রুত সম্ভব সমস্যা সমাধানের জন্য কাজ চলেছে’ বলে জানায় ইনস্টাগ্রাম। বিকেল ৫টা ১০ মিনিটে আবার চালু হয় ইনস্টাগ্রামের কম্পিউটার ও মোবাইল ওয়েবসাইট।
তবে এই জটিলতার বিস্তারিত কোনো ব্যাখ্যা ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ দেয়নি বলেই জানিয়েছে ম্যাশএবল ডটকম।
