২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ভাগ সিমেনটেক

দুই ভাগে বিভক্ত হচ্ছে নরটন অ্যান্টিভাইরাস নির্মাতা মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান সিমেনটেক কর্পোরেশন। দুটি আলাদা পাবলিক লিমিটেড প্রতিষ্ঠান হিসেবে ভাগ হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি। একটি প্রতিষ্ঠান কাজ করবে সাইবার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে, আর অন্যটি কাজ করবে স্টোরেজ সেবা খাতে।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2014, 05:35 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, হিউলেট-প্যাকার্ড(এইচপি) এবং ইয়াহুর পর তৃতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে এমন সিদ্ধান্ত নিল সিমেনটেক।

নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দুই প্রতিষ্ঠানে ভাগ হওয়া সম্পর্কে সিমেনটেকের প্রধান নির্বাহী মাইকেল ব্রাউন বলেন, “আমরা প্রকৃত অর্থেই দুটি ব্যবসায়ের মধ্যে যাচ্ছি এবং প্রতিটিতেই পৃথক কাজের ধরন থাকবে”।

দুটি প্রতিষ্ঠানে ভাগ হয়ে যাওয়ার সিদ্ধান্তে বাজারের অন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সিমেনটেকের মালিকানা কিনে নেওয়ার ব্যাপারে আগ্রহী হবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

সিমেনটেকের ক্যালিফোর্নিয়াভিত্তিক ব্যবসা কিনে নিতে সিসকো এবং নেটঅ্যাপের মতো প্রতিষ্ঠান আগ্রহী হবে মন্তব্য করেছেন বাজার বিশ্লেষক অ্যান্ড্রু নাওইনস্কি।

সর্বশেষ অর্থবছরে সিমেনটেকের মুনাফা আগের বছরের তুলনায় ৩ শতাংশ কমে নেমে এসেছে ৬৭০ কোটি মার্কিন ডলারে।