২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্যামসাংয়ের মুনাফায় ধস

২০১৪ সালের তৃতীয় প্রান্তিকে মুনাফার পরিমাণ ৬০ শতাংশ হ্রাস পাওয়ার আশংকা করছে দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং। সোমবার এই আশংকার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। এই নিয়ে টানা চার প্রান্তিকে হ্রাস পাচ্ছে স্যামসংয়ের মুনাফা।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2014, 06:22 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া বছরের তৃতীয় প্রান্তিকে ৩৮০ কোটি মার্কিন ডলার পরিচালনা মুনফার আশা করছে স্যামসাং। যা ২০১৩ সালের তৃতীয় প্রান্তিকের তুলনায় ৫৯.৭ শতাংশ কম।

একই প্রান্তিকে বিভিন্ন প্রযুক্তিপণ্য বিক্রির পরিমাণও ২০ শতাংশ হ্রাস পাওয়ার আশংকা করছে প্রতিষ্ঠানটি। এই পরিস্থির কারণ হিসেবে বাজারজাতকরণের বাড়তি খরচ আর অন্যান্য প্রতিষ্ঠানের স্বল্পদামের স্মার্টফোনের দৌরাত্বকেই দুষছে স্যামসাং।

জিয়াওমি এবং হুয়াওয়েইর মতো চীনা প্রতিষ্ঠানগুলোর তৈনি কম দামের স্মার্টফোনগুলোর বিপরীতে স্যামসাং সুবিধা করতে পারছে না বলে মন্তব্য করেছেন বাজার গবেষক প্রতিষ্ঠান স্ট্যানফোর্ড বার্নস্টিনের বিশ্লেষক মার্ক নিউম্যান।

অন্যদিকে শীর্ষ প্রতিদ্বন্দ্বী অ্যাপল সম্প্রতি নতুন দুই আইফোনের বিক্রি শুরু করায় বেশি দামের স্মার্টফোনের বাজারেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখে পরেছে স্যামসাং।