২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৬ অক্টোবর অ্যাপলের ‘সারপ্রাইজ’

নতুন আইফোন আর অ্যাপল ওয়াচ উন্মোচনের ১ মাসের মাথায় আবারও নতুন প্রযুক্তিপণ্য উন্মোচন করতে যাচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। ‘ইটস বিন ওয়েই টু লং’-- এমনটাই বলা হয়েছে বুধবার অ্যাপলের পক্ষ থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে পাঠানো আমন্ত্রণপত্রে।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2014, 05:13 PM

Updated : 25 Apr 2022, 04:48 PM

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, ১৬ অক্টোবরের ওই ইভেন্টে অ্যাপল নতুন আইপ্যাড আর ম্যাক কম্পিউটার উন্মোচন করতে পারে। ম্যাক কম্পিউটারের অপারেটিং সিস্টেম নিয়ে নতুন ঘোষণার সম্ভবনাও আছে।

আইফোন আর অ্যাপল ওয়াচ উদ্বোধনী অনুষ্ঠানের জন্য কুপার্টিনোর টেক জায়ান্ট ডে আনজা কলেজের ফ্লিন্ট পারফর্মেন্স আর্ট সেন্টার বেছে নিয়েছিল অ্যাপল। তবে ১৬ অক্টোবরের ইভেন্ট অনুষ্ঠিত হবে অ্যাপল হেডকোয়ার্টারের টাউন হল অডিটোরিয়ামে।

প্রযুক্তি বাজারে জোর গুজব আইফোনের টাচ আইডি সেন্সর যোগ হচ্ছে নতুন আইপ্যাডে। শোনা যাচ্ছে সোনালি কেসিংয়ের আইপ্যাডের কথাও। শুধু আইপ্যাড নয়, ১৬ অক্টোবরের ইভেন্টে অ্যাপল নতুন আইম্যাক কম্পিউটারও উন্মোচন করতে পারে বলে জানিয়েছে সিনেট।