ফেইসবুকে ভুয়া পোস্টগুলো
ফেইসবুকে লগ-ইন করলেই এখন চোখে পড়ে বিজ্ঞাপন থেকে শুরু করে বন্ধুদের নানা পোস্ট।
অনেকেই নিজের মনের ভাব প্রকাশের জন্য বেছে নেন ফেইসবুক। কেউবা আবার শেয়ার করেন পছন্দের কোনো পেইজের লিংক। আর বন্ধুদের শেয়ার বা লাইক দেওয়া পোস্টগুলো চলে আসে অন্যদের টাইমলাইনে। ফেইসবুকের বিভিন্ন পেইজ থেকে শেয়ার করা সবগুলো পোস্টই যে সত্য বা সঠিক তা কিন্তু নয়।
কিছু পোস্টে থাকে ভুল তথ্য। কখনও স্বেচ্ছায়, কখনও বা ভুলে বিভিন্ন পোস্ট দেওয়া হয় বিভিন্ন পেইজ থেকে যা শুধুই বিভ্রান্তি ছড়ায় সবার মধ্যে। কেউ কেউ ভুয়া পোস্টগুলো তৈরি করেন কেবলই নিজের আনন্দের জন্য। এদের অনেকে আবার লাইক আর শেয়ারের জন্য অনুরোধও করেন পোস্টে। ব্যবহারকারীদের আবেগকে কাজে লাগিয়ে নিজের পেইজের লাইক বাড়ানোর চেষ্টা করেন অনেক অ্যাডমিন। ইংরেজিতে এদেরকে অনেকেই অভিহিত করেন, ‘লাইক/শেয়ার বেগার’ হিসেবে।
কিছুদিন পর পরই ফেইসবুকে ভাইরাল পোস্ট হিসেবে ছড়িয়ে পরে এই ‘লাইক/শেয়ার বেগারদের’ বিভিন্ন বানোয়াট পোস্ট। সত্য মিথ্যা যাচাই না করে পোস্টগুলো সাধারণ ব্যবহারকারীরা শেয়ার করায় বাড়ে বিভ্রান্তি। সাম্প্রতিক সময়ে ফেইসবুকে ভাইরাল পোস্ট হিসেবে ছড়িয়ে পরা এমন ৫টি ‘হোক্স’ বা ভুয়া ও বিভ্রান্তিকর পোস্টের ব্যাপারে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন ডটকম।
ভুয়া পোস্ট থেকে ছড়ানো গুজব আর বিভ্রান্তি সামলাতে একটা ‘হেল্প পেইজ’ চালু করেছে ফেইসবুক। ওই পেইজে পরিষ্কার করেই লেখা আছে, “আমরা সবসময়ই ফেইসবুককে একটা ফ্রি সাইট রাখব।”
ফেইসবুকে বিভিন্ন গেইম খেলার সময় ইন-অ্যাপ পারচেজের জন্য হয়তো গাঁটের পয়সা খরচ করতে হতে পারে গেইমারদের। তবে ফেইসবুক ব্যবহারের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
আর সেই ভুয়া খবরের সূত্র ধরে ফেইসবুকে ছড়িয়ে পরে নানা ভুয়া পোস্ট। কিন্তু আদতে ওই আইনের অধীনে ইবোলা ভাইরাসের চিকিৎসার কোনো সুবিধাই পাবেন না মার্কিনীরা।
আইনভঙ্গকারী কংগ্রেস সদস্য: সরকারের উপর কোনো না কোনো কারণে খ্যাপা এমন নাগরিকের দেখা মিলবে বিশ্বের প্রতিটি দেশেই। আমজনতার এই বিদ্বেষের সুযোগ নিতে কার্পণ্য করেনি লাইক/শেয়ার বেগাররা।
‘নিজের স্ত্রীর উপর শারীরিক নির্যাতন চালান ৩৬ জন কংগ্রেস সদস্য, মারামারির অভিযোগে এক বছরে গ্রেপ্তার হয়েছেন ৩ জন, মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে এক বছরে গ্রেপ্তার হয়েছেন ৮৪ কংগ্রেস সদস্য’--এই তথ্যগুলো ফেইসবুকের এক সাম্প্রতিক ভাইরাল পোস্টের।
মজার ব্যাপার হচ্ছে, এই তথ্যগুলো ১৯৯৯ সালের এক পরিসংখ্যান থেকে নেওয়া। ওই পরিসংখ্যানের পেছনে গ্রহনযোগ্য প্রমাণ দিতে না পারায় অনলাইন থেকে পোস্ট মুছে দিতে বাধ্য হয়েছিল এর প্রকাশকরা। সেই পরিসংখ্যানের তথ্য নিয়ে দেড় দশক পর ফেইসবুক ছড়ানো হচ্ছে ভাইরাল পোস্ট।
আসল ঘটনা একেবারেই অন্যরকম। ১৮ সেপ্টেম্বর এক বিতর্কের আয়োজন করেছিল হার্ভার্ড-স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্স। বিতর্কের বিষয় ছিল গ্রহ হিসেবে প্লুটোর হারানো গৌরব ফিরিয়ে দেওয়া উচিত কি-না সেটা। উপস্থিত দর্শকদের ভোটের ভিত্তিতে বিতর্কের ফলাফল প্রকাশ হয় ৪ দিন পর। আর ভক্তদের ভোটে বিতর্কে জয় হয়েছিল প্লুটোর।
সেই খবরের সঙ্গে ভুল তথ্য আর বাড়িয়ে বলা বিশ্লেষণের মিশেলে ফেইসবুকসহ বিভিন্ন ব্লগে ছড়িয়ে পরে নানা বিভ্রান্তিকর পোস্ট। এই পোস্টগুলোকে সত্যি বলে ভাবার আগে ব্যাপারটা খতিয়ে দেখাই হবে বুদ্ধিমানের কাজ।
এমন ‘প্র্যাঙ্কস্টারদের’ বানানো একটা ভিডিওকে অ্যাপলের নিজস্ব বিজ্ঞাপন ভেবে বসেছিলেন অনেকে।
“আপনার আইফোনকে মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সির মাধ্যমে তার ছাড়াই চার্জ হতে দিন। আইফোনটা কেবল মাইক্রোওয়েভ ওভেনে ঢুকিয়ে দিন। ব্যস, চার্জ হয়ে যাবে ব্যাটারি।”--এমনটাই বলা হয়েছিল ওই বিজ্ঞাপনে।
আর ওই ভিডিওটির যে কোনো যৌক্তিক ভিত্তি নেই তা বলাই বাহুল্য।
