২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিফল্ট ডেটা এনক্রিপশন: আশঙ্কিত এফবিআই

ব্যবহারকারীর ডেটার নিরাপত্তা রক্ষায় অ্যাপল আর গুগলের ডিফল্ট এনক্রিপশন সেবায় খুশি নয় মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহরিয়ার হাসান পরশ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2014, 07:00 PM

Updated : 22 Aug 2022, 07:12 PM

দুই মার্কিন টেক জায়ান্টের নতুন ডিফল্ট এনক্রিপশন সেবা আইনি প্রক্রিয়ার জন্য প্রতিবন্ধকতার সৃষ্টি করবে বলে আশঙ্কা করছেন এফবিআইয়ের পরিচালক জেমস কোমি।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি সংবাদ সম্মেলনে দুই প্রযুক্তি জায়ান্টের ডিফল্ট এনক্রিপশনের নিয়ে এফবিআইয়ের আশংকার কথা জানান কোমি। সন্ত্রাসী ও অপরাধীদের ডিভাইস থেকে গুরুত্বপূর্ণ ডেটা বের করার উপর সাধারণ মানুষের জীবন নির্ভর করতে পারে বলে মন্তব্য করেন তিনি।

গুগল এবং অ্যাপল উভয় প্রতিষ্ঠানের সঙ্গে এই ইস্যু নিয়ে আলোচনা চলছে এবং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একটা সমঝোতায় পৌঁছানো দরকার বলে মনে করেন তিনি।

“আমি চাই না কেউ আমাকে বলুক, কেনও আপনি ব্যর্থ হলেন?”-- সংবাদ সম্মেলনে বলেন কোমি।

সম্প্রতি অ্যাপলের আইওস এইটে যোগ হয়েছে ডিফল্ট ফাইল এনক্রিপশন সুবিধা। অন্যদিকে গুগলও তাদের অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের পরবর্তী ভার্সনে এই সেবা চালু করার ঘোষণা দিয়েছে।