মাইক্রোসফট ডে ২০১৪
রাজধানীর বিসিএস কম্পিউটার সিটিতে ২৭ সেপ্টেম্বর শনিবার উদযাপিত হল ‘মাইক্রোসফট ডে ২০১৪’। এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিসিএস কম্পিউটার সিটিতে উপস্থিত ছিলেন মাইক্রোসফট বাংলাদেশের শীর্ষ কর্মকর্তারা এবং প্রযুক্তিপ্রেমীরা।
‘মাইক্রোসফট ডে ২০১৪’ উদযাপনের উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাইক্রোসফট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সোনিয়া বশির কবির। প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রযুক্তি পণ্য ও সেবারে পাশাপাশি ‘বি জেনুইন, বাই জেনুইন’ উদ্যোগ নিয়ে কথা বলেন তিনি।
উইন্ডোজ আর অফিস সুটের পরিধির বাইরেও মোবাইল এবং ক্লাউড প্রযুক্তিখাতে মাইক্রোসফটের অবদান ও অবস্থান তুলে ধরেন তিনি।
