২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রোম ব্রাউজারে ‘অফলাইন’ গেইম

ইন্টারনেট সংযোগ না থাকলেও সময় কাটানোর অভিনব ফিচার নিয়ে এসেছে ওয়েব জায়ান্ট গুগল। ক্রোম ব্রাউজারের নতুন ভার্সন ‘ক্রোম ক্যানারি’ ইন্টারনেটের সঙ্গে সংযোগ স্থাপন করতে না পারলেও ব্রাউজারের ‘টি-রেক্স’ আইকনটি নিয়েই খেলা যাবে গেইম। 

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2014, 07:46 PM

Updated : 22 Aug 2022, 07:12 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, কেবল ইন্টারনেট সংযোগ না থাকলেই খেলা যাবে এই গেইম। ‘টি-রেক্স’-এর ছবিসহ ‘নো ইন্টারনেট কানেকশন’ ডায়ালগ বক্সটি কম্পিউটারের পর্দায় ভেসে উঠলে স্পেস বার চাপলেই চালু হয়ে যাবে গেইমটি।

এই গেইমে ক্যাকটাস মরুভূমিতে দৌড়াতে দেখা যাবে ডাইনোসরটিকে। একমাত্র লক্ষ্য এই ক্যাকটাস গাছগুলো লাফিয়ে পার হওয়া।

ক্রোম ক্যানারির এই অফলাইন গেইমটি নিয়ে ওপেন সোর্স ক্রোমিয়া প্লাটফর্ম কর্মী ফ্রসোঁয়া বুফো বলেন, “ইন্টারনেট সংযোগ না থাকলে নতুন ক্রোম ব্রাউজারে দেখা যাবে অভিনব এক ইরোর পেইজ, স্বভাবতই আছে একটি টি-রেক্স ডাইনোসর, অপেক্ষায়..।”