২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গতি বাড়লো কিউবির প্যাকেজে

গ্রাহকদের ‘আরও দ্রুত গতির’ ইন্টারনেট সেবা দিতে পুরোনো প্যাকেজের পুনর্বিন্যাস ও নতুন প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছে ওয়্যারলেস ব্রডব্যান্ড সেবাদাতা প্রতিষ্ঠান কিউবি। এর আওতায় নতুন গ্রাহকদের স্কাই প্যাকেজের ফেয়ার ইউসেজ পলিসির লিমিটও বাড়িয়েছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2014, 07:16 PM

Updated : 22 Aug 2022, 07:06 PM

অজের ওয়্যারলেস ব্রডব্যান্ড বাংলাদেশ লি. বাংলাদেশে কিউবি ব্র্যান্ড নামে ইন্টারনেট সেবা দিয়ে থাকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, পুরানো গ্রাহকরা এখন থেকে বাড়তি খরচ ছাড়াই ১ এমবিপিএস বা দ্বিগুণ গতির ইন্টারনেট সেবা পাবেন।

এ ব্যাপারে কিউবির প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল হায়দার বলেন, ‘‘আমাদের বিদ্যমান সব গ্রাহক ইন্টারনেট ব্যবহারে এখন কোনো অতিরিক্ত খরচ ছাড়াই এক এমবিপিএস বা তার চেয়ে বেশি গতি পাবেন।”

গ্রাহকের ‘চাহিদা অনুযায়ী’ কিউবি নতুন প্যাকেজ এনেছে বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। তবে নতুন প্যাকেজের বিস্তারিত কিছু উল্লেখ করেনি প্রতিষ্ঠানটি।

‘প্রি-পে গ্রাহকরা ৫০ টাকা, ১০০ টাকা, ৩০০ টাকা ও ৫০০ টাকার কার্ড কিনলে অধিক উচ্চগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন’--জানিয়েছে কিউবি।

ইন্টারনেট প্যাকেজসংশ্লিষ্ট সমস্যায় গ্রাহক সহায়তা নিতে পারবেন কিউবির গ্রাহক সেবা হটলাইনে (১৬২৯৬) ফোন করে।