২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইফোন বিবর্তনের ৭ বছর

২০০৭ সালে স্টিভ জবসের হাত ধরে যাত্রা শুরু করেছিল অ্যাপলের আইফোন। সে সময়ে স্টিভ বলেছিলেন আইফোন হবে একটি যুগান্তকারী মোবাইল হ্যান্ডসেট যা প্রযুক্তিগত দিক থেকে বাজারের অন্যান্য হ্যান্ডসেটগুলো থেকে এগিয়ে থাকবে অন্তত পাঁচ বছর।

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2014, 07:34 PM

Updated : 13 Oct 2022, 12:33 PM

 বিগত ৭ বছরে বাজারে আসা ৮টি আইফোন মডেলের বিবর্তনে ওই কথাটিকে অনেকটাই কাজে পরিণত করেছেন তিনি। এছাড়াও মঙ্গলবার বড় স্ক্রিনের স্মার্টফোনেগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নামতে অ্যাপল বড় স্ক্রিনের নতুন আইফোন নিয়ে আসছে বলে ধারণা করা হচ্ছে।

আইফোনের ৭ বছরের বিবর্তনের ইতিহাস জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট এবিসি নিউজ।

প্রথম আইফোন: ২০০৭ সালের মোবাইল বাজারে যখন বেশিরভাগ মোবাইলেই ব্যবহার করা হত বাটন, সেসময় অ্যাপল নিয়ে আসে টাচস্ক্রিনভিত্তিক মোবাইল ফোন, নাম ছিল ‘আইফোন’। হ্যান্ডসেটটির আরেকটি বিশেষ ফিচার ছিল ‘ভিজুয়াল ভয়েসমেইল’। এটিই ছিল প্রথম ভয়েসমেইল সার্ভিস যেখানে ভয়েসমেইলের লিস্ট থেকে বাছাই করে শোনা যেত ভয়েসমেইল।

আইফোন ৩জি: আইফোনের বাণিজ্যিক সফলতার জের ধরে ২০০৮-এ বাজারে আসে আইফোন ৩জি। অপারেটিং সিস্টেম ছিল আইফোন ২.০। ওই অপরেটিং সিস্টেমেই প্রথবারের মত অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপ ইনস্টল করার সুযোগ তৈরি করে অ্যাপল।

আইফোন ৩জিএস: আইফোন ৩জি-র চেয়ে দ্বিগুণ গতির আইফোন ৩জিএস বাজারে আসে ২০০৯ সালে। হ্যান্ডটিতে আরও ছিল অটোফোকাস ক্যামেরা, ভিডিও রেকর্ডিং ও ভয়েস কন্ট্রোল্ড ফিচার।

আইফোন ৪: স্লিম ডিজাইনের আইফোন ৪ বাজারে আসে ২০১০ সালের জুনে। হ্যান্ডসেটটির মাধ্যমে ভিডিও কলিংয়ের প্রবর্তন করে অ্যাপল, তবে থাকবে হবে ইন্টারনেট কানেকশন। এছাড়াও ৫ মেগাপিক্সেল ক্যামেরা ও রেটিনা ডিসপ্লের মাধ্যমে ছবি তোলার জন্য ক্যামেরার বদলে আইফোনের এর ব্যবহারকে অনুপ্রাণিত করে হ্যান্ডসেটটি।

আইফোন ৪এস: অক্টোবর ২০১১-তে ‘সিরি’-র সাথে পরিচয় করিয়ে দেয় আইফোন ৪এস। এই স্মার্ট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যারটিই ছিল আইফোন ৪এস এর প্রধান ফিচার। এছাড়াও ১০৮০ পিক্সেলের ফুল এইচডি ভিডিও রেকর্ডিং ক্যামেরাও ছিল হ্যান্ডসেটটিতে।

আইফোন ৫: অ্যাপলের মার্কেটিং বিভাগের প্রধান ফিল শিলার-এর মতে, “অ্যাপলের তৈরি কনজিউমার ইলেক্ট্রনিক পণ্যের মধ্যে আইফোন ৫-ই সবচেয়ে সুন্দর ডিভাইস।”। পুর্ববর্তী আইফোনগুলোর চেয়ে দ্রতগতিসম্পন্ন প্রসেসর ও আরও হালকা, স্লিম ছিল হ্যান্ডসেটটি।

আইফোন ৫সি: নীল, হলুদ, গোলাপি, সবুজ ও সাদা এই পাঁচটি রঙ্গে আইফোন ৫সি বাজারে আসে ২০১৩-র সেপ্টেম্বরে। হ্যান্ডসেটটির বিশেষ বৈশিষ্ট্যগুলো ছিল বর্ধিত ব্যাটারি লাইফ এবং নতুন ফেইসটাইম ক্যামেরা।

আইফোন ৫এস: অ্যাপলের সবচেয়ে দুরদর্শী স্মার্টফোন এটি, আইফোন ৫এস-এর এমনটাই নাম দিয়েছিল অ্যাপল। এ৭ চিপের মাধ্যমে ৬৪-বিট ডেস্কটপ কম্পিউটারের অভিজ্ঞতা ব্যবহারকারীদের হাতের মুঠোয় এনে দেয় হ্যান্ডসেটটি।

এছাড়াও হ্যান্ডসেটটির ফিঙ্গারপ্রিন্ট আনলক সিস্টেম ও অ্যাপ পারচেজ অথরাইজিং সিস্টেম নিজেকে জেমস বন্ড মনে করার সুযোগ করে দেবে ব্যবহারকারীদের, মন্তব্য এবিসি নিউজের।

ছবিঘর দেখতে ক্লিক করুন