২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিটিও ফোরামে এরকিসন বাংলাদেশ

কমনওয়েলথ টেলিকমিউনিকেশান (সিটিও) ফোরাম ২০১৪-তে অংশ নিচ্ছে এরকিসন বাংলাদেশ। ২০২০ সালের মধ্যে বাংলাদেশের আর্থ সামাজিক পরিবর্তনে টেলিকমিউশন প্রযুক্তি বড় অবদান রাখবে বলে সিটিও ফোরামে আশা প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2014, 07:27 PM

Updated : 22 Aug 2022, 07:04 PM

সিটিও ফোরাম ২০১৪-তে অংশ নিয়ে এরকিসন বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির বিজনেস ইউনিট সাপোর্ট সলিউশান বিভাগের ভাইস-প্রেসিডেন্ট ইমানুয়েল ভিকল্যান্ড। বক্তব্যে ভিকল্যান্ড বলেন, “নেটওয়ার্ক সোসাইটিতে সংযোগই হবে উদ্ভাবন, সহযোগিতা এবং সামাজিকীকরণের নতুন মাধ্যম। এটি স্বাধীন ও ক্ষমতায়নে অনুকূল পরিস্থিতি তৈরি করে শিল্প এবং সমাজ রূপান্তরে ভূমিকা রাখে।”

ব্রডব্যান্ড, মোবিলিটি এবং ক্লাউড প্রযুক্তি বিশ্বব্যাপী টেলিকমিউনিকেশন শিল্পের মৌলিক পরিবর্তন ঘটাচ্ছে বলে চিহ্নিত করেছে এরকিসন। কানেক্টিভিটি, নতুন কর্মক্ষেত্র তৈরি এবং প্রতিষ্ঠিত ব্যবসায়িক কাঠামো পরিবর্তনের মাধ্যমে পুরো শিল্পকে পরিবর্তন করছে।

২০২০ সালের মধ্যে, নেটওর্য়াক সোস্যাইটি লাখো মানুষের অর্থনৈতিক, সামাজিক এবং পারিপার্শ্বিক পরিবেশে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে বলে আশা করছে এরিকসন । “বাংলাদেশের ক্রমবর্ধমান প্রযুক্তি দক্ষ তরুণ প্রজন্ম সাথে নেটওয়ার্ক সোস্যাইটিতে এক গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”--বলেন ভিকল্যান্ড।