২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫০ কোটি ডলারের গেইম ‘ডেসটিনি’

বছরের সবচেয়ে বড় বাজেটের অনলাইন গেইম বাজারে আনছে মার্কিন প্রতিষ্ঠান ‘বানজি’। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে সাই-ফাই গেইমটির।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মামুনুর রশীদ শিশির

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2014, 06:25 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

বলে এক প্রতিবেদনে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে ৫০ কোটি ডলার খরচে তৈরি এই অনলাইন গেইমটির পটভূমি গড়ে উঠেছে বর্তমান সময় থেকে ৭০০ বছর পর ভবিষ্যতের সৌরজগৎ কেন্দ্র করে। মানবজাতির অস্তিত্ব রক্ষায় গেইমারকে পৃথিবী, মঙ্গল, শুক্র ও চাঁদের বুকে লড়াই করতে হবে এলিয়েনদের বিরুদ্ধে। কখনও দল বেঁধে, কখনও বা একাই।

“এটি নিঃসন্দেহে আমার ডিজাইন করা সবচেয়ে বড় গেইম।”--বলেন বানজির গেইম ডিজাইনার ডেরেক ক্যারোল। টানা পাঁচ বছর ধরে গেইমটি নির্মাণে কাজ করেছেন বানজির ডিজাইনাররা।

‘হেলো’ ফ্র্যাঞ্চাইজের পর ডেসটিনিই বানজির প্রথম নতুন গেইম। ইতোমধ্যেই সর্বাধিক প্রি-অর্ডারড বিনোদনমূলক সফটওয়্যার এ পরিণত হয়েছে এটি। জুলাই মাসে গেইমটির বেটা ভার্সনটি খেলতে হুমড়ি খেয়ে পরেছিলেন রেকর্ড সংখ্যক ৪৫ লাখ গেইমার।

মঙ্গলবারের আনুষ্ঠানিক উদ্বোধনের পর প্রাথমিক অবস্থাতেই গেইমটি নিয়ে ১ কোটিরও বেশি গেইমার মাতবেন-- এমনটাই আশা করছে বানজি।