২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইনটেল আনছে ১৪ ন্যানো প্রসেসর

ইনটেলের নতুন ব্রডওয়েল প্রসেসরগুলোর ট্রানজিস্টর হবে ১৪ ন্যানোমিটার। বাণিজ্যিক প্রসেসরগুলোতে ব্যবহৃত ট্রানজিস্টরগুলোর মধ্যে এটিই সবচেয়ে ক্ষুদ্রাকৃতির।

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2014, 06:23 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

ক্ষুদ্রতম ট্রানজিস্টর দিয়ে তৈরি ব্রডওয়েল প্রসেসর পরিবারের সর্বপ্রথম সদস্য কোর এম প্রসেসর, জানিয়েছে বিবিসি। ইনটেলের পূর্ববর্তী প্রসেসর হ্যাসওয়েলের তুলনায় ৫০ শতাংশ ছোট এবং ৩০ শতাংশ স্লিম হবে কোর এম প্রসেসরগুলো। এছাড়াও কার্যক্ষমতার দিক দিয়ে ৫০ শতাংশ দ্রুত এবং ভিডিও প্রসেসিং স্পিড হবে ৪০ শতাংশ দ্রুততর। এছাড়াও ল্যপটপের ক্ষেত্রে বাড়বে ব্যাটারি লাইফও। হ্যাসওয়েল প্রসেসরগুলোতে ব্যবহার করা হয়েছিল ২২ ন্যানোমিটারের ট্রানজিস্টর।

ইনটেল জানিয়েছে, নতুন এই ট্রানজিস্টরগুলো কল্যাণে ‘রেজর-থিন’ বা ০.৩৫ ইঞ্চি স্লিম ট্যাবলেট তৈরি করতেও সক্ষম হবে প্রতিষ্ঠানটি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন প্রসেসরগুলোতে ব্যবহৃত ইনটেলের ট্রাই-গেইট প্রযুক্তির কল্যাণে বিদ্যুতের পরিমিত ব্যবহারে নিশ্চিত করার মাধ্যমেই ব্যাটারি লাইফ বাড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে ইনটেল।

কোর এম প্রসেসরটি ব্রডওয়েল সিরিজের প্রাথমিক সংস্করণ। আগামী বছর এই সিরিজের অন্যান্য উচ্চক্ষমতাসম্পন্ন প্রসেসরগুলো আসবে ডেস্কটপ কম্পিউটার ও হাই কনফিগারেশনের ল্যাপটপের জন্য।

এছাড়াও আগামী বছরের মাঝামাঝি সময়ে আরও বেশি প্রসেসর স্পিড নিয়ে বাজারের আসতে পারে ইনটেলের স্কাইলেক চিপ। তবে এ বিষয়ে ইনটেল কর্পোরেশন এখনও কোনো পরিষ্কার তথ্য জানায়নি।