২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারে ফুজিৎসুর নতুন লাইফবুক

বাংলাদেশের বাজারে পাঁচটি নতুন মডেলের ‘লাইফবুক’ ল্যাপটপ কম্পিউটার নিয়ে এসেছে জাপানি প্রযুক্তিপণ্য নির্মাতা ফুজিৎসু। চতুর্থ প্রজন্মের এই লাইফবুকগুলোর মধ্যে রয়েছে ফুজিৎসু ইউএইচ সিরিজের ইউএইচ ৫৭৪ (টাচ স্ক্রিন), ইউএইচ ৫৫৪, ই-সিরিজের ই-৭৩৪ ও এএইচ সিরিজের এএইচ ৫৪৪ এবং এস সিরিজের এস ৯০৪।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2014, 06:20 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

এএইচ ৫৪৪ মডেলের ১৫.৬ ইঞ্চি পর্দার লাইফবুকটি কিনতে পাওয়া যাবে তিনটি ভিন্ন কনফিগারেশনে। ব্যাটারি ব্যাকআপ মিলবে ৮ঘণ্টা। ৭৫০ জিবি হার্ডডিস্ক, কোর আইথ্রি অথবা কোর আইফাইভ প্রসেসর এবং ৪/৮জিবি র্যাম থাকবে এতে। গেইমারদের জন্য বাড়তি সুবিধা হিসেবে রয়েছে ২জিবি গ্রাফিক্স কার্ড। এছাড়াও এইচডিএমইআই, টিপিএম, ভিজিএ ও গিগাবাইট ল্যান পোর্ট আছে।

কোর আইসেভেন প্রসেসর, ৮জিবি র্যাম, এক টেরাবাইট হার্ডডিস্ক ও লাইসেন্সড অপারেটিং সিস্টেম (ওএস) চালিত এস সিরিজের ৯০৪ মডেলের লাইফবুকের ব্যাকআপ সময় ১৯ ঘণ্টা। এর ওজন এক কেজি ২০০ গ্রাম। দাম ১ লাখ ৪৯ হাজার টাকা।

লাইসেন্সড অপারেটিং সিস্টেম আছে ই-সিরিজের ৭৩৪ মডেলটিতেও। ১৩.৩ ইঞ্চি স্ক্রিনের ল্যাপটপটির ব্যাটারি ব্যাকআপ সময় ১৩ ঘণ্টা। কোর আইফাইভ প্রসেসর, ৪জিবি র্যাম ও এক টেরা বাইট হার্ডডিস্ক আছে এতে। আরও আছে ফিঙ্গার প্রিন্ট সুবিধা ও ডিসপ্লে পোর্ট।

আর ইউএইচ সিরিজের ৫৭৪ মডেলের লাইফবুকে আছে ১৩.৩ ইঞ্চি টাচ স্ক্রিন, কোর আইফাইভ প্রসেসর এবং ৫০০জিবি হাইব্রিড হার্ডডিস্ক। ১২ ঘণ্টার ব্যাকআপ দেবে এর ব্যাটারি। আছে ৪জিবি র্যাম এবং ৬৪বিটের লাইসেন্সড অপারেটিং সিস্টেম।

১৩ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ থাকবে ইউএইচ ৫৫৪ ফুজিৎসু আল্ট্রাবুকে। মডেল ও ফিচার ভেদে ল্যাপটপগুলোর দাম হবে ৪৯ হাজার ৯৯৯ টাকা থেকে ১ লাখ ৪৯ হাজার টাকার মধ্যে।