২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডি-লিংক রাউটারের সঙ্গে ব্যাকপ্যাক

ডি-লিংকের ছয়টি মডেলের রাউটারের সঙ্গে ব্যাকপ্যাপ উপহার দিচ্ছে কম্পিউটার সোর্স। প্রয়োজনীয় ডিভাইস বহন করা অনেক সহজ করে দেবে ব্যাকপ্যাকগুলো ।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2014, 08:18 PM

Updated : 22 Aug 2022, 07:02 PM

ক্রেতারা ডিআইআর-৬০৫ এল, ৬০০ এল, ৫০৬ এল এবং ডিডব্লিউআর-৭৩০বি, ১১১ ও ১১৩ মডেলের রাউটারগুলোর সঙ্গে ব্যাকপ্যাক পাবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কম্পিউটার সোর্স।

এর মধ্যে ডিআইআর ৬০০এল এবং ৬০৫এল মডেলের ব্রডব্যান্ড রাউটার দুটি কাজ করে অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের সঙ্গে। রাউটার দুটির ডেটা ট্রান্সফার রেট যথাক্রমে ১৫০ এবং ৩০০ এমবিপিএস।

আর ৫০৬ এল, ১১১ ও ১১৩ মডেলের পকেট রাউটার তিনটিতে ব্রডব্যান্ডের পাশাপাশি মডেম এর মাধ্যমেই ইন্টারনেট সংযোগ শেয়ার করা যায়। ডিডব্লিউআর-৭৩০বি রাউটারটিতে ব্যবহার করা যায় বাড়তি সিম।

ডিআইআর-৬০৫ এল, ৬০০ এল, ১১১ ও ১১৩ মডেলের রাউটারের মাধ্যমে ১২ থেকে ১৫ জন ব্যবহারকারী এক সঙ্গে ইন্টারনেট সেবা ভোগ করতে পারেন। আর ডিডব্লিউআর ৫০৬এল ও ডিব্লিউআর ৭৩০বি মডেলের রাউটারগুলোর মাধ্যমে ৮ থেকে ১০জন একই নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেটে সংযুক্ত থাকতে পারেন।

সবগুলো রাউটারের সঙ্গেই আছে তিন বছরের বিক্রয়োত্তর সেবা।