২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেসএক্স রকেট বিস্ফোরিত

পরীক্ষামূলক উড্ডয়নের পর টেক্সাস অঙ্গরাজ্যের ম্যাকগ্রেগর শহরের আকাশে বিস্ফোরিত হয়েছে স্পেসএক্স ফ্যালকন ৯ রকেট। যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় রকেটটি ‘সেলফ- ডিসট্রাক্ট’ করে বলে জানিয়েছে স্পেসএক্স কর্তৃপক্স।

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2014, 07:13 PM

Updated : 22 Aug 2022, 06:57 PM

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, পরীক্ষামূলক উড্ডয়নের ৩৮ সেকেন্ডের মাথায় বিস্ফোরিত হয় রকেটটি। উড্ডয়নের পর কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বড় ধরনের দূর্ঘটনা এড়াতে আকাশেই রকেটটি স্বয়ংক্রিয় বিস্ফোরণের উপযোগী করে তৈরি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।   

স্পেসএক্স প্রকল্পটির সিটিও(চিফ টেকনোলজি অফিসার) ইলোন মাস্ক এক টুইটার বার্তায় বলেন, “তিন ইঞ্জিনবিশিস্ট 'এফনাইনআর ডেভওয়ান' রকেটটি পরীক্ষামূলক উড্ডয়নের পর স্বয়ংক্রিয়ভাবে বিস্ফোরিত হয়। তবে দুর্ঘটনায় কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি।”

তবে রকেটটিতে কী ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল তা এখনো পরিষ্কার নয়।

আগামী এক দশকের মধ্যে মানুষকে মঙ্গল গ্রহে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে স্পেসএক্স প্রকল্পটির যাত্রা। তবে শুরু থেকেই বারবার বিভিন্ন যান্ত্রিক ত্রুটির শিকার হচ্ছে প্রকল্পটির মহাকাশযানগুলো। এর ফলে ব্যাপক পরিমাণ আর্থিক ক্ষতির মুখেও পরেছে প্রতিষ্ঠানটি।