২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাস্তবের মিনিয়ন ‘কিলোবটস’

অ্যানিমেশন সিনেমা ‘ডেসপিকেবল মি’-তে বিরাট একটি জায়গা দখল করে আছে ড. গ্রু-য়ের মিনিয়ন। গ্রু’র নির্দেশে চাঁদ চুরি করার জন্য রকেট তৈরি, ছোট অ্যাগনেসের জন্য খেলনা কেনার মতো কাজগুলো তারা করেছে বেশ দক্ষতার সঙ্গেই। যুক্তরাষ্ট্রের প্রকৌশলীরা অনেকটা ওই মিনিয়নের মতই ছোট আকারের রোবট ‘কিলোবোটস’ তৈরি করেছেন।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2014, 02:20 PM

Updated : 13 Oct 2022, 12:27 PM

বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রকৌশলীরা এক হাজারটি ছোট আকার রোবট তৈরি করেছেন। রোবটগুলো নির্দেশনা অনুসারে দলীয়ভাবে বিভিন্ন আকার তৈরি করে।

এ কাজটি করার জন্য প্রতিটি রোবটকে কাঙ্খিত আকারের আলাদা আলাদা ছবি দিতে হবে। এরপর পরবর্তী ১২ ঘন্টায় পুরো দলটি প্রদত্ত আকারটি তৈরি করবে।

গবেষক ড. মিশেল রুবেনস্টাইন বলেন, “প্রতিটি রোবট একই রকম। আর প্রতিটি রোবটে আমরা একই ধরনের প্রোগ্রাম ব্যবহার করেছি। ছবির নির্দেশ দেওয়ার পর তারা কেবল একটি কাজই করবে, তারা সিদ্ধান্ত নেবে কোন রোবটটি কোন স্থানে থাকছে এবং তার পাশের রোবটটি কি করছে।”

Image
ছবি কৃতজ্ঞতা: মিশেল রুবেনস্টাইন/হারভার্ড ইউনিভার্সিটি

ছবি কৃতজ্ঞতা: মিশেল রুবেনস্টাইন/হারভার্ড ইউনিভার্সিটি

Image
ছবি কৃতজ্ঞতা: মিশেল রুবেনস্টাইন/হারভার্ড ইউনিভার্সিটি

ছবি কৃতজ্ঞতা: মিশেল রুবেনস্টাইন/হারভার্ড ইউনিভার্সিটি

ড. রুবেনস্টাইন এবং হার্ভার্ড ইউনিভার্সিটিতে তার সহকর্মীরা রোবটগুলোর নামকরণ করেছেন ‘কিলোবোটস’। তারা একসঙ্গে ১০২৪টি রোবট তৈরি করেছেন।

রোবটগুলোর পুরো দলটি একটি অপরটির সঙ্গে যোগাযোগ করে অবলাল রশ্নির সাহায্যে। আর এদের নির্দেশ দেওয়ার জন্য কেবল একটি কমান্ডই যথেষ্ট, সেটি হলো ‘গো’। আর এই কমান্ডের সঙ্গে সঙ্গেই রোবটগুলোর প্রোগ্রাম স্বক্রিয় হয়ে ওঠে।

কিলোবটসের ক্ষমতা খুবই সীমিত, আর তারা ভুলও করে। তবে এদের অ্যালগরিদম এমন যে এগুলো নিজের ভুল শুধরে নিতে পারে। আর রোবটগুলো কাজ করে খুবই ধীরে।

এদের একটি ছবি বা আকার দেখানো হলে পুরো আকারটি দাড় করাতে দলটির সময় লাগে ৬ থেকে ১২ ঘন্টা।

প্রতিষ্ঠানটি প্রতিটি রোবটের দাম নির্ধারণ করেছে ১০০ মার্কিন ডলার।