২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারে আসছে সনির প্লে-স্টেশন টিভি

মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপে প্লে-স্টেশন টেলিভিশন উদ্বোধনের তারিখ ঘোষণা করেছে টেক জায়ান্ট ‍সনি কর্পোরেশন। অ্যাপল ও রোকুর টেলিভিশন স্ট্রিমিং কনসোল অ্যাপল টিভি আর রোকুর সাথে প্রতিযোগিতায় আসতেই সনির এই প্রচেস্টা।

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2014, 06:26 PM

Updated : 22 Aug 2022, 06:53 PM

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ১৪ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রে এবং ১৪ নভেম্বর যুক্তরাজ্যে ও ইউরোপে প্লে-স্টেশন টিভির আনুষ্ঠানিক উদ্বোধন করবে সনি। মুল্য নির্ধারণ করা হয়েছে যুক্তরাষ্ট্রে ৯৯ ডলার এবং যুক্তরাজ্যে ৭৮ পাউন্ড ও ইউরোপে ৯৯ ইউরো।

বাজার বিশ্লেষকরা সনির নতুন এই ডিভাইসটি নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন বলে জানিয়েছে বিবিসি। মার্কিন প্রযুক্তিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের কনজিউমার ইলেক্ট্রনিক্স রিসার্চ ডিরেক্টর ব্রায়ান ব্লাউ বিবিসিকে জানিয়েছেন, বর্তমান বাজারের স্ট্রিমিং ডিভাইসগুলোর সাথে প্রতিযোগিতার জন্য যথাযথ একটি ডিভাইস হতে পারে প্লে-স্টেশন টিভি।