২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যানইউ মাঠে ল্যাপটপ নিষিদ্ধ

নিজেদের মাঠে খেলা চলাকালে দর্শকদের ট্যাবলেট ও ল্যাপটপ কম্পিউটার ব্যবহার নিষিদ্ধ করেছে জনপ্রিয় ব্রিটিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। এক আনুষ্ঠানিক বিবৃতিতে ক্লাব কর্মকর্তাদের দাবি, নিরাপত্তার কথা ভেবেই নেওয়া হয়েছে ওই পদক্ষেপ।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2014, 04:05 PM

Updated : 22 Aug 2022, 06:53 PM

বিবিসি জানিয়েছে, ট্যাবলেট নিষিদ্ধ হলেও স্মার্টফোন ব্যবহার করা যাবে ওল্ড ট্রাফোর্ডের গ্যালারিতে। সর্বোচ্চ ১৫ সে.মি বাই ১০ সে.মি/ ৫.৯ ইঞ্চি বাই ৩.৯ ইঞ্চির হতে পারবে ডিভাইসগুলো। ক্লাবটির এই সিদ্ধান্তের সঙ্গে নিজেদের কোন সংশ্লিষ্টতা নেই বলে বলে জানিয়েছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ।

“প্রতিটি স্টেডিয়ামের নিয়মনীতি সংশ্লিষ্ট স্টেডিয়াম ব্যবস্থাপনা কর্তৃপক্ষের হাতে থাকে। ওল্ড ট্রাফোর্ডের আকার আর ম্যানজেস্টার ইউনাইটেডের প্রোফাইলের কারণে ভেনুটির আলাদা ঝুঁকি আছে।”—বলা হয়েছে ক্লাবটির বিবৃতিতে।

বিশেষ ‘পরামর্শ’ পেয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন ক্লাবটির এক মুখপাত্র। তবে ম্যাচ ভিডিও করা ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়ার গুজবের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন তিনি।

ম্যানচেস্টার ইউনাইটেডের এই সিদ্ধান্তের ক্ষেত্রে নিজেদের কোনো দায়-দায়িত্ব নেই বলে জানিয়েছেন প্রিমিয়ার লিগের এক মুখপাত্র। আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাজ্যের ফুটবল অ্যাসোসিয়েশনও।