২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশান্ত মহাসাগরে গুগলের কেবল

ওয়েব জায়ান্ট গুগল ও এশিয়ার পাঁচটি টেলিকম প্রতিষ্ঠান মিলে প্রশান্ত মহাসাগরের নিচে স্থাপন করছে হাই স্পিড ইন্টারনেট কেবল ‘Faster’। প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ৬০ টেরাবাইট ডেটা ট্রান্সফার স্পিড মিলবে গুগলের কেবলটি থেকে।

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2014, 06:46 PM

Updated : 19 Sep 2026, 02:20 PM

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি ইন্টারনেট সংযোগ স্থাপন করবে কেবলটি। এটি চালু হবে ২০১৬ সালে। এই প্রকল্পে গুগলের সঙ্গে জোট বেঁধেছে চায়না মোবাইল, চায়না টেলিকম, গ্লোবাল ট্রানজিট, কেডিডিআই ও সিংটেল। খরচ হবে ৩০ কোটি ডলার।

প্রশান্ত মহাসাগর বিশ্বের বৃহত্তম রুটগুলোর মধ্যে একটি। এই রুটে তৈরি সাবমেরিন কেবল সিস্টেমগুলোর মধ্যে ফাসটারের ডিজাইনটি সবচেয়ে বড় বলে জানিয়েছে বিবিসি।

২০১৬ নাগাদ কেবলটি ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন ফাসটার কেবল প্রকল্পের নির্বাহী কমিটির প্রধান উহইয়ং চোই। পাশাপাশি বিশ্বব্যাপী ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থাতেও অবদান রাখবে প্রকল্পটি।