‘ওয়ার্ল্ড ব্র্যান্ড কংগ্রেস’ অ্যাওয়ার্ড স্যামসাংয়ের
ওয়ার্ল্ড ব্র্যান্ড কংগ্রেসে ‘বেস্ট ইউজ অফ সোশাল মিডিয়া ইন মার্কেটিং’ পুরস্কার জিতে নিয়েছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। এবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ব্র্যান্ড কংগ্রেসে পুরস্কার জিতে নিয়েছে ব্র্যান্ড বিপণণ এবং ব্র্যান্ডিং এ অবদান রাখা সেরা প্রতিষ্ঠানগুলো।
এক বিজ্ঞপ্তিতে স্যামসাং মোবাইল বাংলাদেশ জানিয়েছে, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পুরস্কার গ্রহন করেন বিটিএল এবং ডিজিটাল মিডিয়া ম্যানেজার মাহজাবিন ফেরদৌস।
এ ব্যাপারে মাহজাবিন ফেরদৌস বলেন, “গত তিন বছরে আমাদের অফিসিয়াল ফেইসবুক পেইজের মাধ্যমে আমরা অসংখ্য গ্রাহক ও শুভাকাংক্ষীর সঙ্গে পণ্য ও সেবা নিয়ে সরাসরি যোগাযোগ এবং পরামর্শ আদান-প্রদানের একটি অসাধারণ সম্পর্ক গড়ে তুলেছি।”
“সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো কেবল ব্যবসা বা বিপণণের আস্থার জায়গা তৈরি করে না বরং একইসঙ্গে প্রতিষ্ঠানের পণ্য/সেবা সম্পর্কে গ্রাহকদের মনোভাবও বদলে দেয়।”
প্রতিষ্ঠানটি অফিশিয়াল ফেইসবুক পেইজের মাধ্যমে প্রতিদিন ক্রেতা এবং সেবাগ্রাহকদের গড়ে সাড়ে চারশোরও বেশি প্রশ্ন ও সমস্যার সমাধান দিচ্ছে-- বলা হয়েছে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।
