অনলাইন বিজ্ঞাপনে বাংলা ড্যাশবোর্ড
স্থানীয় ওয়েবসাইট নির্মাতা ও বিজ্ঞাপনদাতাদের জন্য বাংলা ভাষা সংবলিত ড্যাশবোর্ড ‘জিঅ্যান্ডআর ৩.০’ চালু করেছে অনলাইনভিত্তিক অ্যাড নেটওয়ার্ক গ্রিন অ্যান্ড রেড টেকনোলজিস।
এ বিষয়ে এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, তাদের সেবা ব্যবহারের সময় বাংলা ভাষা ব্যবহারের সুযোগ পাবেন বিজ্ঞাপন দিতে আগ্রহী ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যক্তিরা।
“নতুন ড্যাশবোর্ডের মূল আকর্ষণই হচ্ছে বাংলা কন্টেন্ট সাপোর্টের উপযোগী প্ল্যাটফর্ম।”
জিঅ্যান্ডআর জানায়, এ সাইটে বিকাশ আর মাস্টারকার্ডর মাধ্যমে সেড়ে নেওয়া যাবে স্থানীয় লেনদেনগুলো। আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে পেপাল সুবিধাও আছে। এছাড়াও স্থান এবং আইএসপি বিভেদে বিজ্ঞাপন দেওয়ার সুযোগও পাওয়া যাবে green-red.com সাইটে।
দেশের সবচেয়ে বড় অ্যাড নেটওয়ার্ক বলে দাবি করা প্রতিষ্ঠানটি স্থানীয় ওয়েবসাইট নির্মাতা আর বিজ্ঞপনদাতাদের সঙ্গে জোট বেঁধে প্রতিদিন দেড় হাজারেরও বেশি ওয়েবসাইটে দেড় কোটি বিজ্ঞাপন দিচ্ছে বলে জানিয়েছে।
