‘বম গাজা’ সরালো গুগল
সমালোচনার মুখে প্লে-স্টোর থেকে ‘বম গাজা’ গেইমটি সরিয়ে দিয়েছে গুগল। ইসরায়েলি সামরিক শক্তির পক্ষ নিয়ে গাজায় সামরিক হামলা চালানোর গেইমটি নিয়ে ব্যবহারকারীদের ব্যাপক সমালোচনার মুখে পরেছিল ওয়েব জায়ান্ট প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ‘বম গাজা’ প্লে-স্টোরে আপ করা হয়েছিল ২৬ জুলাই। গেইমারকে সাধারণ নাগরিকদের এড়িয়ে বোমা ফেলতে হতো গাজার ‘সন্ত্রাসীদের’ উপর।
মৃত সাধারণ নাগরিকদের সংখ্যা মাত্রা ছাড়ালে অথবা ‘রেজ মিটার’ শেষ সীমায় পৌঁছালে শেষ হতো গেইমটি।
‘বম গাজা’ ছাড়াও প্রায় একই ধরনের গেইম ‘গাজা অ্যাসল্ট: কোড রেড’ প্লে-স্টেশন থেকে সরিয়ে দিয়েছে গুগল। গেইমটি স্টোরে আপলোড করা হয়েছিল ১৭ জুলাই। এই গেইমটিতেও গাজার ‘সন্ত্রাসীদের’ মারতে হতো গেইমারকে।
গেইমগুলো অ্যাপস্টোরে ছিল এক সপ্তাহেরও বেশি সময় ধরে। সোশাল মিডিয়াগুলোতে ব্যবহারকারীদের প্রবল সমালোচনা এবং নেতিবাচক প্রতিক্রিয়ার কারণেই গুগল গেইমগুলো সরিয়ে ফেলতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে ম্যাশএবল।
