২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একঘেয়ে ‘প্যাচাল’ এড়াতে অ্যাপ

একঘেয়ে মিটিং বা বিব্রতকর আলোচনা থেকে রক্ষা করবে নতুন অ্যাপ ‘দিস ইজ ইওর আউট’(টিইও)। অ্যাপটি জন্য আছে আলাদা বাটন। সেখানে চাপ দিলেই ব্যবহারকারীর ফোনে একটি কল আসবে। আর সেই ফোন কলের অজুহাতে বিব্রতকর পরিস্থিতি এড়ানো যাবে সহজেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2014, 06:58 PM

Updated : 22 Aug 2022, 06:49 PM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে অ্যাপটির জন্য তৈরি বিশেষ বাটন চাপলেই ফোন চলে আসবে ব্যবহারকারীর স্মার্টফোনে। লাউড স্পিকারেই শোনা যাবে সেই ফোন কলের ‘জরুরী বিষয়বস্তুটি’। আর সেই জরুরী কাজের কথা বলে এড়ানো যাবে একঘেযে মিটিং আর বিব্রতকর সহকর্মীদের।

ভবিষ্যতে নিজেদের পছন্দ মতো ‘জরুরী পরিস্থিতি’ তৈরির জন্য নিজেরাই এমপিথ্রি আপলোডের সুযোগ পাবে বলে জানিয়েছেন টিইও প্রতিষ্ঠাতা আইভান লুকিয়ানচাক।

বাটন এবং ২৫টি ফোন কল প্যাকেজে ডিভাইসটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ ডলার। পরবর্তীতে চাইলে আরও ফোন কল কেনা যাবে। অতিরিক্ত প্রতি ২৫টি ফোন কলের জন্য ব্যবহারকারীকে খরচ করতে হবে পাঁচ ডলার।

শুধু স্মার্টফোন এবং ফ্লিপ ফোনে ব্যবহার করা যাবে টিইয়ো। পরিকল্পনা মোতাবেক সব ঠিক থাকলে, আগামী ফেব্রুয়ারীতেই ‘টিইয়ো’র সুবিধা পাবেন ব্যবহারকারীরা।   

লুকিয়ানচাক ইন্ডিগোগো ক্যাম্পেইনের মাধ্যমে এই প্রকল্পের জন্য এক লাখ ডলার অনুদান সংগ্রহের চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত তিন হাজার ছয়শ’ ডলার সংগ্রহ হয়েছে বলেই জানিয়েছে সাইটটি। অগাস্ট মাসের ১৩ তারিখ পর্যন্ত এই প্রকল্পের জন্য অনুদান সংগ্রহ করতে পারবেন লুকিয়ানচাক।