২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ডিজাইনে টাইপোর আইফোন কিবোর্ড

আইনি জটিলতা শেষে নতুন আইফোন কিবোর্ড নিয়ে ফিরছে টাইপো। কিপ্যাডটির সঙ্গে ব্ল্যাকবেরির কোয়ার্টি কিপ্যাডের মিল থাকার অভিযোগ উঠেছিল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। কিন্তু নতুন মডেলটি প্রথমটির থেকে একেবারেই আলাদা বলে দাবি টাইপোর।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2014, 07:27 PM

Updated : 19 Sep 2026, 02:21 PM

প্রযুক্তি বিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, ‘টাইপো টু’ কিবোর্ডে যোগ হয়েছে ব্যাকলাইট। ভুলে বা পকেটে থাকা অবস্থায় বাটনে চাপ পরা ঠেকাতে আছে নতুন লক বাটন। ডিজাইনের পাশাপাশি পরিবর্তন এসেছে বাটনগুলোর অবস্থানেও।

ব্ল্যাকবেরির কোয়ার্টি কিপ্যাডের সঙ্গে মিল থাকায় টাইপোর বিরুদ্ধে মামলা করে বসেছিল প্রতিষ্ঠানটি। ব্ল্যাকবেরির অভিযোগ আমলে নিয়ে মার্চ মাসে যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোর আদালত আইফোন কিবোর্ডগুলোর বিক্রি নিষিদ্ধ করেছিল।

নতুন কিবোর্ডোর ডিজাইনে অনেক পরিবর্তন আনলেও ব্ল্যাকবেরি এতে সন্তুষ্ট হবে না বলে মন্তব্য করেছেন পেটেণ্ট মামলা বিশেষজ্ঞ আইনজীবি ম্যাথিউ লারসন।

‘টাইপো টু’-এ সাইটে পুরানো মডেলের কিপ্যাডটি নিয়ে আর কোনো তথ্য নেই, কেবল বিবরণ দেওয়া হয়েছে নতুন পণ্যটিরই। সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে বিক্রি শুরু হবে টাইপো টুর। প্রি-অর্ডারে ডিভাইসটির দাম ৯৯ ডলার।