২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫০ লাখ ডলার জিতল চীনা গেইমাররা

ওয়ার্ল্ড ডোটা ২ চ্যাম্পিয়নশিপে জিতেছে চীনা গেইমারদের দল ‘নিউ’বি’। পুরস্কার হিসেবে দলটি পাচ্ছে ৫০ লাখ ডলার।

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2014, 09:00 PM

Updated : 22 Aug 2022, 06:45 PM

১৮ জুলাই সিয়াটলে শুরু হয় ওয়ার্ল্ড ডোটা ২ চ্যাম্পিয়নশিপ, জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। মার্কিন গেইম নির্মাতা প্রতিষ্ঠান ভালভ কর্পোরেশনের তৈরি একটি অনলাইন মাল্টিপ্লেয়ার অ্যাকশন স্ট্র্যাটেজি গেইম ডোটা ২। এতে প্রত্যেক প্লেয়ারকে গেইমটির মোট ১০৭টি চরিত্র থেকে একজনকে বেছে নিতে হয়। গেইমটিতে প্লেয়ারদের কাজ হল নিজ দলের সদস্যদের রক্ষা করে প্রতিদ্বন্দ্বী দল ধ্বংস করা।

প্রতিযোগীদের জন্য মোট পুরস্কারের পরিমাণ ছিল ১ কোটি ৯ লাখ ডলার। এর মধ্যে ভালভ য্গোন দিয়েছে ১৬ লাখ ডলারের, পুরস্কারের বাকি অর্থ সংগ্রহ করেছেন গেইমটির নিয়মিত প্লেয়াররাই।

বিজয়ী দল হিসেবে ‘নিউ’বি’ পাচ্ছে ৫০ লাখ ডলার, রানার্স আপ ভিসি গেমিং পাচ্ছে ১৪ লাখ ডলার। পুরস্কারের বাকি অর্থ ভাগ করে দেয়া হবে প্রতিযোগিতায় অংশ নেওয়া ১৯টি দলের মধ্যে।

নিউ’বি বনাম ও ভিসি গেমিং-এর ফাইনাল সম্প্রচার করা হয়েছে খেলাধুলাভিত্তিক টেলিভিশন নেটওয়ার্ক ইএসপিএন-এর একধিক চ্যানেলে।