২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধুত্বের সূত্র ডিএনএতে

অপরিচিত মানুষদের তুলনায় বন্ধুদের মধ্যে গড়ে ০.১ শতাংশ বেশি জিনগত মিল থাকে বলে জানিয়েছেন দুই মার্কিন গবেষক। ওই একই পরিমাণ জিনগত মিল পাওয়া যায় দুর-সম্পর্কের আত্মীয়দের মধ্যেও।

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2014, 11:59 AM

Updated : 22 Aug 2022, 06:44 PM

ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, স্যান ডিয়েগোর জিনতত্ব ও রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক জেমস ফাওলার এবং ইয়েল ইউনিভার্সিটির অধ্যাপক নিকোলাস ক্রিস্টাকিস মিলে ‘ফ্রেমিংহাম হার্ট স্টাডি’ গবেষণা থেকে সংগ্রহ করা জেনেটিক ডেটার উপর এ বিষয়ে গবেষণা চালান।

যুক্তরাষ্ট্রের একটি ছোট শহরের প্রায় ২০০০ অধিবাসীকে নিয়ে করা হয় গবেষণাটি, বিশ্লেষণ করা হয় প্রায় ৫ লাখ জিনোম। তবে ওই গবেষণার ফলাফল কতটা সঠিক সে বিষয়ে গবেষকদের মধ্যেই মত-বিভেদ আছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

‘‘অংশগ্রহনকারীদের মধ্যে কোনো প্রকার পারিবারিক সম্পর্ক না থাকলেই এ ধরনের গবেষণাকে সফল বলা যায়’’—বলেন, ডিউক ইউনিভার্সিটির অধ্যাপক ইভান চার্নি। তবে এই বিষয়টি নিশ্চিত করাটা সহজ নয় বলেও মন্তব্য করেছেন তিনি।