২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুকুরের ছবি তুলতেও আলাদা অ্যাপ!

পোষা কুকুরটির একটি পছন্দসই ছবি তোলার কাজটি সহজ মনে হলেও যারা এ বিষয়ে চেষ্টা করেছেন, ধকলের বর্ণনা তারাই ভালো দিতে পারবেন। এই কাজটিকে সহজ করতেই বার্ক অ্যান্ড কোম্পানি তৈরি করেছে ক্যামেরা অ্যাপ, ‘বার্কক্যাম’।

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2014, 04:51 PM

Updated : 22 Aug 2022, 06:43 PM

প্রত্যেক কুকুরপ্রেমীই চান তার পোষা কুকুরটির অন্তত একটি ভালো ছবি তুলতে। তবে ছবি তোলার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে পোষা কুকুরটিকে ক্যামেরার দিকে মুখ করানো।

কুকুরপ্রেমীদের এই সমস্যার সমাধান করতেই বার্কক্যাম অ্যাপটি তৈরি করেছে বার্ক অ্যান্ড কোম্পানি। ছবি তোলার সময় কুকুরটির মনোযোগ আকর্ষণের জন্য কুকুরের ডাক, বিড়ালের ডাক, ডোরবেল ইত্যাদি শব্দ ব্যবহার করা যাবে অ্যাপটির মাধ্যমে। সাটার বাটনটিতে টাচ করলেই শোনা যাবে এই শব্দগুলো। পাশাপাশি ছবিতে টেক্সট, স্টিকার, চ্যাট বাবল ইত্যাদি যোগ করার অপশনও থাকছে অ্যাপটিতে।

প্রাথমিকভাবে কেবল আইওএস অ্যাপ স্টোরেই পাওয়া যাচ্ছে বার্কক্যাম। আগামী বছর অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্যও অ্যাপটি তৈরির পরিকল্পনা করছে বার্ক অ্যান্ড কোম্পানি, জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল।