এমএসপি সামিটে বাংলাদেশের রাহাত
২৯ জুলাই থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে শুরু হচ্ছে এমএসপি সামিট। এতে অংশ নিচ্ছেন বাংলাদেশের মাইক্রোসফট স্টুডেন্ট পার্টনার (এমএসপি) রাহাত ইয়াসির অনিন্দ্য।
এ বিষয়ে মাইক্রোসফট বাংলাদেশ জানিয়েছে, অনুষ্ঠিতব্য এমএসপি সামিট এবং ইমাজিন কাপ ২০১৪ -এ রাহাত বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এতে রাহাতের নিজের তৈরি অ্যাপ প্রদর্শণেরও কথা রয়েছে।
এই সামিটে অংশ নেওয়ার জন্য বিশ্বের ১৯০টি দেশের এমএসপিরা প্রাথমিক বাছাই পর্বে অংশ গ্রহণ করেন। সেখান থেকে ৩০টি দেশের ৩০ জন এমএসপি এই সামিটেঅংশ গ্রহণের সুযোগ লাভ করেছেন।
সেরা ৩০ জন এমএসপি নির্বাচনের ক্ষেত্রে মাইক্রোসফট কর্তৄপক্ষ তাদের গত এক বছরের কার্যক্রমকে প্রাধান্য দেয়, যেমন, উইন্ডোজ ফোন অ্যাপ ডেভেলপমেন্ট, বিভিন্ন সফটওয়্যার ও অ্যাপ কনটেস্টে অংশগ্রহন ও পুরস্কার লাভ, গবেষণাপত্র প্রকাশ, এমএসপি দের বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালাতে অংশ নিয়ে পরবর্তীতে অন্য এম,এস,পিদের মধ্যে সেই জ্ঞান বিতরণ করা, অন্যদের শেখানো ও শিখতে সাহায্য করা।
রাহাত গত বছর বিশ্বের সেরা দশ ছবি প্রক্রিয়াকরণ অ্যাপ ডেভেলপারের এক জন হয়ে সুইডেনের, লুন্ড শহরে অনুষ্ঠিত নকিয়ার হ্যাকাথনে অংশ গ্রহণ করেন। নকিয়ার ঐ হ্যাকাথনে এশিয়ার সেরা দুই অ্যাপ ডেভেলপারের একজন ছিলেন তিনি। তার ডেভেলপ করা অ্যাপ গুলো ৩.৫ লাখেরও বেশি ডাউনলোড হয়েছে।
রাহাত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শেষ বর্ষের ছাত্র।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এমএসপিদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত উইন্ডোজ ফোন অ্যাপ ডেভেলপমেন্ট কর্মশালায় প্রশিক্ষক হিসেবেও তিনি ছিলেন।
