২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুইফট ডেভলপারদের জন্য অ্যাপলের ব্লগ

নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সুইফট-এর ডেভলপারদের জন্য ব্লগ চালু করেছে টেক জায়ান্ট অ্যাপল। এছাড়া রিসোর্স পেইজে নতুন রিসোর্সও যোগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2014, 06:02 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, শুক্রবার অ্যাপলের সুইফট পেইজে ডেভলপারদের জন্য ব্লগ এবং নতুন রিসোর্স যোগ করা হয়েছে।

ব্লগটির মাধ্যমে সুইফট ডিজাইনের ‘বিহাইন্ড-দ্য-সিন’-এর কিছু অংশ দেখা সম্ভব হবে এবং এটি সুইফটবিষয়ক নিত্যনতুন খবর, টিপস ও ট্রিকসের অফিশিয়াল হোম হিসেবে কাজ করবে বলেই জানিয়েছে ম্যাশএবল।

অন্যদিকে সুইফটের রিসোর্স পেইজও আপডেট করেছে অ্যাপল। রিসোর্স পেইজে এক্সকোড৬-এর নতুন সংস্করণের ডাউনলোড লিংক দেয়া হয়েছে। নতুন ইন্টারফেইস বিল্ডার থেকে শুরু করে, ডেভলপাররা যে কোড এডিট করছেন তা তাৎক্ষণিকভাবে দেখার সুযোগ রয়েছে এক্সকোড৬-এ।

ম্যাশএবলের তথ্য অনুসারে, বর্তমানে সব নিবন্ধিত অ্যাপল ডেভলপাররা এক্সকোড ৬ বেটা ৩ সংস্করণটি ডাউনলোড করতে পারবেন। আর বেসিক ডেভলপার রেজিস্ট্রেশন করা থাকলে এক্সকোড ৬ সহ অন্যান্য রিসোর্স এবং ডকুমেন্ট বিনামূল্যেই পাওয়া যাবে।