টুইটারে নতুন রেকর্ড ব্রাজিল-জার্মানি ম্যাচ
শুধু মাঠে নয়, টুইটারেরও দুটি রেকর্ড ভেঙেছে ব্রাজিলের বিপক্ষে জার্মানির ৭-১ গোলে বিজয়। কোনো বিষয়ে সর্বোচ্চ টুইট আর মিনিট প্রতি সর্বোচ্চ টুইটের রেকর্ডদুটি ভেঙেছে এই ম্যাচটিকে নিয়েই।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, ৩ কোটি ৫৬ লাখ টুইট হয়েছে ব্রাজিল-জার্মানি ম্যাচ নিয়ে। জার্মানির পঞ্চম গোলটির পর প্রতি মিনিটে টুইটের সংখ্যা দাঁড়ায় ৫ লাখ ৮০ হাজার ১৬৬টি।
মাইক্রোব্লগিং সাইট টুইটারের এ পর্যন্ত সবচেয়ে আলোচিত ম্যাচ ছিল ব্রাজিল-জার্মানির ম্যাচটি। এর আগে বেসবল সুপার বোল ২০১৪-ই ছিল সবচেয়ে বেশি টুইট রেকর্ডের মালিক, ওই ম্যাচে টুইটের সংখ্যা ছিল ২ কোটি ৪৯ লাখ।
মঙ্গলবার খেলার ২৯ মিনিটে সামি খেদিরার করা ম্যাচের পঞ্চম গোলটির পর মিনিট প্রতি টুইট সংখ্যা দাঁড়ায় ৫ লাখ ৮০ হাজার ১৬৬টি। এর আগে ব্রাজিল- চিলি ম্যাচে পেনাল্টি চলাকালে প্রতি মিনিটে টুইট সংখ্যা হয়েছিল ৩ কোটি ৮৮ লাখ ৯৮৫টি।
ব্রাজিল-জার্মানির এই ম্যাচ থেকে মাইলি সাইরাসের থেকেও বেশি জনপ্রিয় হয়ে গেছেন জার্মানির সামি খেদিরা, মন্তব্য গার্ডিয়ানের। তবে এই টুইট ঝড়ের সবচেয়ে আলোচিত খেলোয়াড় ছিলেন মিরোস্লাভ ক্লোসা, জানিয়েছে টুইটার।
