২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিমেইলে যোগ হল নতুন ১৩ ভাষা

জিমেইলে নতুন ১৩টি ভাষা যোগ করেছে ওয়েব জায়ান্ট গুগল। নতুন সংযোজনের ফলে এখন জিমেইল মোট ৭১টি ভাষায় ব্যবহার করা সম্ভব হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2014, 05:10 PM

Updated : 22 Aug 2022, 06:40 PM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, সোমবার এক আনুষ্ঠানিক ঘোষণায় গুগল জানায় তারা জিমেইলে নতুন আরও ১৩টি ভাষা যোগ করেছে।

জিমেইলের ভাষা তালিকায় সংযোজিত নতুন ১৩টি ভাষা হচ্ছে, আফ্রিকান, আর্মেনিয়ান, আজেরবাইজানি (আজেরি), চাইনিজ (হংকং), ফ্রেঞ্চ (কানাডা), গালিসিয়ান, জর্জিয়ান, খেমর, রাও, মঙ্গোলিয়ান, নেপালি, সিনালা এবং জুলু।

ম্যাশএবলের তথ্য অনুসারে, বৈশ্বিক ইন্টারনেট ব্যবহারকারীদের ৯৪ শতাংশ বর্তমানে নিজ মাতৃভাষায় জিমেইল ব্যবহার করতে পারেন।

ব্যবহারকারীরা চাইলে জিমেইলে সেটিংস অপশন থেকে ভাষার বিষয়টি ঠিক করে নিতে পারেন। গুগল প্রতিনিধিরা এক ব্লগ পোস্টে জানিয়েছেন, ভাষার উন্নতির জন্য প্রতিষ্ঠানটি ভাষাবিদদের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছে।