২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ভার ডাউন ছিল গুগলের

গত শুক্রবার সমস্যা দেখা দেয় সার্চ ইঞ্জিন গুগলের অভ্যন্তরীণ সার্ভারে, তবে স্বাভাবিক ছিল অন্যান্য সার্ভিস।

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2014, 06:33 PM

Updated : 22 Aug 2022, 06:38 PM

শুক্রবার মার্কিন পূর্বাঞ্চলীয় স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় অফলাইন হয়ে যায় গুগলের ওয়েবসাইট। শুধু কম্পিউটার ব্রাউজারগুলোতেই সমস্যাটি দেখা যায়। জিমেইল, গুগল ক্যালেন্ডার ইত্যাদি সার্ভিসগলো ছিল স্বাভাবিক। মোবাইল ও ট্যাবলেটভিত্তিক সকল সার্ভিসও ছিল সক্রিয়।

ক্যালিফোর্নিয়ায় গুগলের হেডকোয়ার্টারে স্থানীয় সময় দুপুর ২টায় এই অভ্যন্তরীণ সার্ভার সমস্যাটি শুরু হয়। ‘গুগল ডট কম’ এবং ‘গুগল ডট কো ডট ইউকে’ উভয় ওয়েবসাইটেই এই সমস্যা হয়। তবে প্রতিষ্ঠানটি এ বিষয়ে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান।

এর আগে ২০০৪ সালের জুলাই মাসে সার্ভারবিষয়ক জটিলতায় পড়েছিল গুগল।  জটিলতার কারণ ছিল ‘মাই ডুম’ নামে একটি ভাইরাসের আক্রমণ।