২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ান নাগরিকতথ্য দেশের বাইরে যাবে না

সাধারণ নাগরিকদের ব্যক্তিগত ডেটা নিয়ে নতুন আইন পাশ হয়েছে রাশিয়ার সংসদে। দেশটির সংসদের নিম্নকক্ষে পাস করা নতুন আইনে দেশটির নাগরিকদের যাবতীয় ডেটা এখন রাশিয়ার ভেতরেই সংরক্ষণ করতে হবে ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠানগুলোকে।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2014, 06:49 PM

Updated : 25 Apr 2022, 04:24 PM

বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, নাগরিকদের ব্যক্তিগত ডেটার নিরাপত্তা নিশ্চিত করতে এই আইন করা হয়েছে বলে দেশটি দাবি করলেও, সমালোচকদের মতে টুইটার আর ফেইসবুকের মতো সোশাল মিডিয়ার লাগাম টেনে ধরতেই এই পদক্ষেপ নিয়েছে রাশিয়া সরকার।

রাশিয়া নিজেদের সীমান্তের মধ্যে ইন্টারনেটের ‘সেন্সর্ড’ ভার্সন চালু করতে চাইছে বলে প্রযুক্তি বিশ্লেষকরা আশংকা করছেন বলে জানিয়েছে বিবিসি। কার্যেকর হওয়ার আগে সংসদের উচ্চকক্ষ পাস হতে হবে নতুন আইনটি, অনুমোদন পেতে হবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকেও।

অনুমোদন পেলে নতুন আইনটি কার্যেকর হবে ২০১৬ সালের সেপ্টেম্বর মাস থেকে। সংসদে নতুন আইনের বিল উত্থাপনের সময় সংসদ সদস্য ভ্লাদিমির ডেনজিন বলেন, “নিজেদের তথ্য রাশিয়া ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যাক এমনটা চায় না দেশের নাগরিকরা, যেখানে সহজেই হ্যাক হয়ে বেহাত হয়ে পারে সব ডেটা।”