২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরিয়ে নেওয়া লিংক ফিরিয়ে আনছে গুগল

সরিয়ে নেওয়া বেশকিছু সংখ্যক ওয়েব লিংক আবারও সার্চ রেজাল্টে ফিরিয়ে আনছে গুগল। ইউরোপিয়ান আদালতের ‘রাইট টু বি ফরগটেন’ আইনের কারণে ওই লিংকগুলো সার্চ সেবা থেকে সরিয়ে নিয়েছিল ওয়েব জায়ান্ট প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2014, 05:41 PM

Updated : 25 Apr 2022, 04:24 PM

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রবল সমালোচনার মুখে আবারও লিংকগুলোকে সার্চ ফলাফলে ফিরিয়ে এনেছে প্রতিষ্ঠানটি।

গুগল রাইট টু বি ফরগটেনকে জটিল প্রক্রিয়া বলেছে বলেই জানিয়েছে বিবিসি। এই প্রসঙ্গে গুগল ইউরোপের যোগাযোগ প্রধান পিটার ব্যারন বলেছেন, “আমরা পদক্ষেপ নেওয়ার মাধ্যমে প্রক্রিয়াটি শিখছি।”

গুগল সব অনুরোধ প্রাপ্ত লিংক সার্চ ফলাফল থেকে মুছে দিচ্ছে এই অভিযোগের জবাবে গুজবটি সত্য নয় বলেই জানিয়েছেন ব্যারন। তিনি এই প্রসঙ্গে বলেছেন, “বিষয়টি যতটুকু দায়িত্বের সঙ্গে করা সম্ভব আমরা তা করছি।”

রাইট টু বি ফরগটেন আইনের আওতায় গুগল ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের লেখা লিংক সড়িয়ে নিয়েছিল। কিন্তু লিংকটি এখন সার্চ ফলাফলে দেখা যাচ্ছে বলেই জানিয়েছে বিবিসি।